রাজনীতি
তারেক রহমানের নিরাপত্তায় আরও তিন সাবেক সেনা কর্মকর্তা
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিরাপত্তা জোরদারে তিন পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। মঙ্গলবার ৬ জানুয়ারি রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আসন সমঝোতায় ৮ দলে টানাপোড়েন
শেষ মুহূর্তে এসে আসন সমঝোতা নিয়ে জটিলতায় পড়েছে জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ আট দল। দফায় দফায় বৈঠক করেও একক প্রার্থী নির্ধারণে কোনো চূড়ান্ত সমাধানে পৌঁছাতে পারেনি সংশ্লিষ্ট লিয়াজোঁ কমিটি। বিশেষ করে চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন এবং মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিসের উচ্চ আসন প্রত্যাশার কারণেই এই সংকট তৈরি হয়েছে বলে জানা গেছে।
খালেদা জিয়ার জানাজায় জনসমুদ্র
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানী ঢাকায় নেমেছে লাখো মানুষের ঢল। কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে মানিক মিয়া অ্যাভিনিউ। জনস্রোত ছড়িয়ে পড়েছে আশপাশের সড়ক ও উড়ালসড়ক পর্যন্ত। বিপুল মানুষের ভিড়ে চরম ভোগান্তিতে পড়েছেন বয়স্ক ও অসুস্থরা। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, শোকার্ত মানুষের ঢল মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে ফার্মগেট, মহাখালী ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে।
ওসমান হাদি হত্যার সঙ্গে রাষ্ট্রযন্ত্র জড়িত, এই চার্জশিট মানি না: ইনকিলাব মঞ্চ
একজন ওয়ার্ড কমিশনারের নির্দেশে শহীদ শরিফ ওসমান হাদিকে হত্যা করা হয়েছে—এমন দাবি কেউ বিশ্বাস করবে না বলে মন্তব্য করেছেন ইনকিলাব মঞ্চের সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের। তিনি বলেছেন, এই হত্যাকাণ্ডের সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র ও রাষ্ট্রযন্ত্র জড়িত রয়েছে। এ কারণে দাখিল করা অভিযোগপত্র তারা মানেন না বলে জানান তিনি।
খালেদা জিয়ার জানাজা সম্পন্ন
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ৩টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে এ জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় ইমামতি করেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। জানাজায় বিএনপির নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন।জানাজায় অংশ নিতে মঙ্গলবার রাত থেকেই নেতাকর্মী ও সাধারণ মানুষ জানাজাস্থলে আসতে শুরু করেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়।
মায়ের জন্য ক্ষমা ও দোয়া চাইলেন তারেক রহমান
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হওয়ার আগে সংক্ষিপ্ত বক্তব্যে তাঁর ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মায়ের জন্য সবার কাছে ক্ষমা ও দোয়া চেয়েছেন। বুধবার (৩১ ডিসেম্বর) বেলা ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক।
খালেদা জিয়ার মৃত্যুর দিনেই বহিষ্কার ‘সংকেতপূর্ণ’: রুমিন ফারহানা
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু ও নিজের বহিষ্কারের ঘটনা একই দিনে ঘটাকে সংকেতপূর্ণ বলে মন্তব্য করেছেন বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে গণমাধ্যমকে এসব কথা বলেন রুমিন ফারহানা। বহিষ্কার সত্ত্বেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যাওয়ার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি। বহিষ্কারের প্রতিক্রিয়ায় রুমিন ফারহানা বলেন, 'খালেদা জিয়ার মৃত্যুর দিনেই দল থেকে বহিষ্কারের আদেশ পাওয়া তার রাজনৈতিক জীবনের এক অদ্ভুত ও বেদনাদায়ক অধ্যায়।'
পর্যবেক্ষক পাঠানো নিয়ে ইইউ প্রতিনিধিদের সঙ্গে তারেক রহমানের বৈঠক
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধি দল। মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে প্রতিনিধি দলটি বৈঠকে অংশ নেয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গণমাধ্যমকে জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ইউরোপীয় ইউনিয়ন একটি বড় আকারের পর্যবেক্ষক দল পাঠাতে আগ্রহী। এ বিষয়ে তারা ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন এবং আলোচনা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আগামী নির্বাচন কেমন হতে যাচ্ছে, সেখানে বিএনপির ভূমিকা কী হবে এবং নির্বাচন-পরবর্তী সময়ে দেশের উন্নয়ন নিয়ে দলের ভাবনা কী—এসব বিষয় তারেক রহমান প্রতিনিধি দলকে অবহিত করেছেন।
তারেক রহমানের আজকের কর্মসূচি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ ১৭ বছর পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশে ফেরেন। এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমান প্রথমে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন করবেন। এরপর তিনি জাতীয় স্মৃতিসৌধে গিয়ে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাবেন। এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ এসব কর্মসূচির কথা জানান।
রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন
যথাযথ রাষ্ট্রীয় মর্যাদায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দাফন কাজ সম্পন্ন হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল সাড়ে চারটায় জিয়া উদ্যানে তার স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে শায়িত করা হয় তাকে। দাফনকার্য সম্পন্ন করেন খালেদা জিয়ার ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর আগে, বিকাল ৩টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে খালেদা জিয়ার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।
মধ্যরাতে পুরনো বক্তব্যের জন্য আমির হামজার দুঃখ প্রকাশ
ইসলামী বক্তা ও কুষ্টিয়া-৩ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা আবারও মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে দেওয়া বিতর্কিত বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। শুক্রবার (১৬ জানুয়ারি) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দুঃখ প্রকাশ করে একটি পোস্ট দেন তিনি। আমির হামজা বলেন, 'আলোচিত সেই বক্তব্যটি নতুন নয়, ২০২৩ সালের। সে সময়ই আমি অনুতপ্ত হয়ে দুঃখ প্রকাশ করেছিলাম।' তিনি বলেন, 'মরহুম আরাফাত রহমান কোকোকে নিয়ে আমার বক্তব্যটি ছিল অনাকাঙ্ক্ষিত।
হাদি হত্যার বিচার দাবিতে সারাদেশে বিক্ষোভের ডাক
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচার দাবিতে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (২৬ ডিসেম্বর) জুমার নামাজের পর এ কর্মসূচি পালন করা হবে। একই সঙ্গে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাতের আয়োজন থাকবে।বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে ইনকিলাব মঞ্চ ও ওসমান হাদির অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পৃথক পোস্টে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।