খালেদা জিয়ার জানাজায় জনসমুদ্র

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে রাজধানী ঢাকায় নেমেছে লাখো মানুষের ঢল। কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছে মানিক মিয়া অ্যাভিনিউ। জনস্রোত ছড়িয়ে পড়েছে আশপাশের সড়ক ও উড়ালসড়ক পর্যন্ত। বিপুল মানুষের ভিড়ে চরম ভোগান্তিতে পড়েছেন বয়স্ক ও অসুস্থরা।

বুধবার (৩১ ডিসেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, শোকার্ত মানুষের ঢল মানিক মিয়া অ্যাভিনিউ ছাড়িয়ে ফার্মগেট, মহাখালী ও আশপাশের এলাকায় ছড়িয়ে পড়েছে।

উড়ালসড়কের ফার্মগেট লুপ থেকে মহাখালী অংশে যান চলাচল বন্ধ হয়ে যায় জনস্রোতের কারণে। মানুষের চাপ এতটাই বেশি যে কোথাও দাঁড়ানোর বা বসার জায়গা মিলছে না।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে জায়গা না থাকায় আসাদগেট, ধানমন্ডি ২৭ ও ৩২ নম্বর সড়ক, মোহাম্মদপুর বাস টার্মিনাল পর্যন্ত শোকার্ত মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে। মানবঢলে অনেকেই সামান্য নড়াচড়াও করতে পারছেন না।

এর আগে বেলা ১১টা ৫০ মিনিটে খালেদা জিয়ার মরদেহ জানাজার জন্য মানিক মিয়া অ্যাভিনিউয়ে আনা হয়। দুপুর ২টায় সেখানে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। জানাজা শেষে তাকে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

উল্লেখ্য, দীর্ঘদিন অসুস্থ থাকার পর রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে বেগম খালেদা জিয়া মারা যান। তার মৃত্যুতে দেশজুড়ে শোকের ছায়া নেমে আসে।

খালেদা জিয়ার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে বুধবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ. লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশের দাবি পুলিশের সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ. লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশের দাবি পুলিশের