তারেক রহমান বলেন, 'আমার মা বেগম খালেদা জিয়া যদি কারও মনে কষ্ট দিয়ে থাকেন, সবাই তাকে ক্ষমা করে দেবেন। তার আত্মার মাগফিরাতের জন্য দোয়া করবেন।'
এদিকে, জানাজায় অংশ নিতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত থেকেই বিএনপির নেতাকর্মী ও সাধারণ মানুষ জানাজাস্থলে জড়ো হতে থাকেন। সময় বাড়ার সঙ্গে সঙ্গে পুরো এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে যায়। সর্বস্তরের মানুষের অংশগ্রহণে জানাজাস্থল পরিণত হয় শোকের সমুদ্রে।
জানাজা শেষে বিকেল সাড়ে ৩টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে খালেদা জিয়াকে দাফন করার কথা রয়েছে।
এর আগে, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।