দেশে ফিরে ইনসাফের বার্তা তারেক রহমানের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭

দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশে ফিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সংবর্ধনা অনুষ্ঠানে অংশ নেন। বৃহস্পতিবার বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তিনি মঞ্চে ওঠেন এবং ৩টা ৫৭ মিনিটে বক্তব্য শুরু করেন। বক্তব্যের শুরুতেই তিনি বলেন, ‘প্রিয় বাংলাদেশ।’

এরপর দেশবাসীকে সালাম জানিয়ে তিনি বলেন, রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছেন এবং সবার দোয়ায় প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছেন। বক্তব্যের একপর্যায়ে তিনি দেশবাসীর উদ্দেশে ‘ইনসাফের শাসন’ প্রতিষ্ঠার বার্তা দেন।

তারেক রহমান বলেন, বিএনপি দেশের শান্তি চায়। তিনি যুক্তরাষ্ট্রের মানবাধিকার নেতা মার্টিন লুথার কিংয়ের বিখ্যাত বক্তব্যের প্রসঙ্গ টেনে বলেন, ‘আই হ্যাভ আ ড্রিম’-এর মতো তিনি বাংলাদেশের মানুষের জন্য ‘আই হ্যাভ আ প্ল্যান’ নিয়ে এগোতে চান। এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থেই করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

ওই পরিকল্পনা বাস্তবায়নে সবার সহযোগিতা কামনা করে তিনি বলেন, দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এই পরিকল্পনা বাস্তবায়নে সারা দেশের গণতন্ত্রকামী মানুষের সমর্থন প্রয়োজন। সবাই পাশে থাকলে এবং সহযোগিতা করলে ইনশাআল্লাহ এই পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিএনপি একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চায় জানিয়ে তারেক রহমান বলেন, এমন একটি দেশের স্বপ্ন তাঁরা দেখেন, যেখানে একজন মা তার সন্তানের জন্য নিরাপত্তার নিশ্চয়তা পান। নারী, পুরুষ কিংবা শিশু—যে কেউ ঘর থেকে বের হলে যেন নিরাপদে আবার ঘরে ফিরতে পারে, এমন বাংলাদেশ গড়ার অঙ্গীকার করেন তিনি।

বক্তব্যের শেষাংশে তিনি দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া করেন। তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের রহমত ও সাহায্য থাকলে কঠোর পরিশ্রমের মাধ্যমে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।

তিনি আরও বলেন, সবাই মিলে এই প্রতিজ্ঞা করতে হবে যে আগামী দিনে যারা দেশ পরিচালনার দায়িত্বে আসবে, তারা যেন মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর ন্যায়পরায়ণতার আদর্শ অনুসরণ করে দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ. লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশের দাবি পুলিশের সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ. লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশের দাবি পুলিশের