রাজনীতি

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

আপিলে প্রার্থিতা ফিরে পেলেন মান্না

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করে তিনি তার মনোনয়ন ফিরে পান। রোববার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের বেজমেন্ট-২ অডিটোরিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় দিনের আপিল শুনানি শেষে নির্বাচন কমিশন তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে। শুনানি শেষে ইসি জানায়, সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তি হওয়ায় মান্নার আপিল মঞ্জুর করা হয়েছে।

২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা, সপরিবারে উপস্থিত তারেক রহমান

খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা, সপরিবারে উপস্থিত তারেক রহমান

বিএনপির প্রয়াত চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে রাজধানীতে ‘অপরাজেয় বেগম খালেদা জিয়া’ শীর্ষক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হচ্ছে। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৩টার পর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ শোকসভার কার্যক্রম শুরু হয়। দুপুরের পর থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ সংলগ্ন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠানস্থলে আমন্ত্রিত অতিথিদের আগমন লক্ষ্য করা যায়। নির্ধারিত আমন্ত্রণপত্র ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

২৫ জুলাই, ২০২৬
বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

বিমানবন্দরে প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণের পরই প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ফোনে যোগাযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে তিনি সরাসরি প্রধান উপদেষ্টার সঙ্গে কথোপকথন করেন। এর আগে, বিএনপির স্থায়ী কমিটির সদস্যদের সংবর্ধনা গ্রহণের পর দুপুর ১২টা ৩৬ মিনিটে বিমানবন্দর ত্যাগ করেন তারেক রহমান। বিমানবন্দর থেকে বের হওয়ার আগে তিনি জুতা খুলে পা দিয়ে মাটি স্পর্শ করেন এবং হাতে এক মুঠো মাটি নেন।

২৫ জুলাই, ২০২৬
খালেদা জিয়ার আধিপত্যবাদবিরোধী রাজনীতি ধরে রাখবে বিএনপি, আশা হেফাজতের

খালেদা জিয়ার আধিপত্যবাদবিরোধী রাজনীতি ধরে রাখবে বিএনপি, আশা হেফাজতের

সাবেক তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সংগঠনের আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা সাজেদুর রহমান এক যৌথ বিবৃতিতে এই শোক জানান। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় বিষয়টি নিশ্চিত করেন।

২৫ জুলাই, ২০২৬
হাসনাত আব্দুল্লাহর ফেসবুক আইডি ডিজেবল

হাসনাত আব্দুল্লাহর ফেসবুক আইডি ডিজেবল

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহর ব্যক্তিগত ফেসবুক প্রোফাইল অকার্যকর করা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে লাইভে এসে তিনি এ তথ্য জানান। হাসনাত বলেন, 'আমার "হাসনাত আব্দুল্লাহ" নামের ব্যক্তিগত প্রোফাইলটি কিছুদিন আগে ডিজেবল করা হয়েছে। ভারতবিরোধী অবস্থান এবং পরবর্তীতে কিছু পোস্টের কারণে কপিরাইট ক্লেইমের মাধ্যমে আমার আইডি বন্ধ করা হয়েছে।' আইডি বন্ধ থাকায় তিনি গত কয়েকদিন ভক্ত ও সমর্থকদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে পারেননি। তাই এখন থেকে তিনি নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকেই নিয়মিত সক্রিয় থাকবেন।

২৫ জুলাই, ২০২৬
তারেক রহমানের স্ত্রী ও কন্যা পৌঁছালেন গুলশানের বাসায়

তারেক রহমানের স্ত্রী ও কন্যা পৌঁছালেন গুলশানের বাসায়

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান গুলশানের বাসভবনে পৌঁছেছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুর ১২টা ৫৫ মিনিটে পুলিশ ও সিএসএফ সদস্যরা প্রোটোকলের সঙ্গে গুলশানের ১৯৬ নম্বর বারীটে পৌছান তারা। এর আগে, সকালে ৯টা ৫৬ মিনিটে তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন। যাত্রাবিরতির পর বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১১টা ৪০ মিনিটে অবতরণ করে।

২৫ জুলাই, ২০২৬
বড় পর্দায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

বড় পর্দায় তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তিনি। বিমানবন্দরের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে তার পথ প্রসারিত হয়েছে সংবর্ধনা মঞ্চ পর্যন্ত। এদিকে রাজধানীর মহাখালীতে বড় পর্দায় সরাসরি দেখানো হচ্ছে তারেক রহমানের আগমন। পর্দায় বিমান অবতরণ, ইমিগ্রেশন ও অন্যান্য প্রক্রিয়ার মুহূর্তগুলি লাইভ সম্প্রচার করা হচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
জনস্রোতের মাঝে এগিয়ে চলেছে তারেক রহমানের বাস

জনস্রোতের মাঝে এগিয়ে চলেছে তারেক রহমানের বাস

প্রায় দেড় যুগ পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশে ফিরেছেন। দীর্ঘ ১৭ বছর লন্ডনে অবস্থানের পর দেশের মাটিতে পা রেখেছেন তিনি। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেরিয়ে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় গণসংবর্ধনার জন্য নির্ধারিত মঞ্চের দিকে রওনা হন। তারেক রহমানকে একনজর দেখতে সড়কের দুই পাশে অবস্থান নিয়েছেন সমর্থক ও নেতাকর্মীরা। হাসিমুখে হাত নেড়ে তারা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছেন। বাসটির গায়ে লেখা ছিল, ‘সবার আগে বাংলাদেশ’।

২৫ জুলাই, ২০২৬
তারেক রহমানকে স্বাগত জানালেন সোহেল তাজ, হাসনাত

তারেক রহমানকে স্বাগত জানালেন সোহেল তাজ, হাসনাত

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে পা রাখলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের দিনে ফেসবুকে পোস্ট করে তাকে স্বাগত জানিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ। বৃহপতিবার (২৫ ডিসেম্বর) সকালে সোহেল তাজ নিজের ফেসবুক পোস্টে লিখেছেন, 'আবার স্বাগতম! বাংলাদেশ আপনার কাছ থেকে ব্যতিক্রমী নেতৃত্ব প্রত্যাশা করে।' এর আগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা সারজিস আলমও তাকে স্বাগত জানিয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
তারেক রহমানের সঙ্গে এসেছে তার প্রিয় বিড়াল জেবুও

তারেক রহমানের সঙ্গে এসেছে তার প্রিয় বিড়াল জেবুও

বাংলাদেশে দীর্ঘ ১৭ বছর পর ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) তার সঙ্গে এসেছেন তার প্রিয় পোষা বিড়াল জেবুও। জেবু সাইবেরিয়ান প্রজাতির এবং বর্তমানে ৭ বছর বয়সী। যুক্তরাজ্যে থাকাকালীন তার পাসপোর্টসহ সব অনুমোদন নিয়ে বাংলাদেশে আনা হয়েছে। ফলে, দেশীয় ভ্রমণ নিরাপদভাবে সম্পন্ন হয়েছে। বিএনপির অফিসিয়াল পেজে জানানো হয়েছে, আজ থেকে জেবু তারেক রহমানের পরিবারের সঙ্গে বাংলাদেশে অবস্থান করছে।

২৫ জুলাই, ২০২৬
‘জনগণের শক্তি, আগামীর মুক্তি’ স্লোগানে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএ’র আত্মপ্রকাশ

‘জনগণের শক্তি, আগামীর মুক্তি’ স্লোগানে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম এনপিএ’র আত্মপ্রকাশ

বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে আত্মপ্রকাশ করেছে নতুন জনগণপন্থি রাজনৈতিক প্ল্যাটফর্ম নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন (এনপিএ)। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে সংগঠনটি। আত্মপ্রকাশ অনুষ্ঠানে এনপিএ তাদের পাঁচটি মূলনীতি ঘোষণা করে। এগুলো হলো: গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার এবং প্রাণ ও প্রকৃতি সুরক্ষা। ‘জনগণের শক্তি, আগামীর মুক্তি’— এই স্লোগানকে সামনে রেখে অধিকারভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার অঙ্গীকার করেন প্ল্যাটফর্মটির নেতারা।

২৫ জুলাই, ২০২৬
ইসলামের আদর্শ থেকে সরে আসায় জামায়াতের জোট ছেড়েছে ইসলামী আন্দোলন

ইসলামের আদর্শ থেকে সরে আসায় জামায়াতের জোট ছেড়েছে ইসলামী আন্দোলন

ইসলামের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার অভিযোগ তুলে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন রাজনৈতিক জোট থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আদর্শিক অবস্থানের মৌলিক পার্থক্যের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান। শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। গাজী আতাউর রহমান বলেন, 'খ্রিষ্টান সম্প্রদায়ের সঙ্গে এক বৈঠকে জামায়াতে ইসলামী প্রচলিত আইনে দেশ পরিচালনার অঙ্গীকার করেছে,

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ. লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশের দাবি পুলিশের সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. হাইকোর্টের সামনে বিকট শব্দ, ককটেল বিস্ফোরণ সদ্য. দেশের ১৫ অঞ্চলে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা জারি সদ্য. ৪ দফা দাবি দিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ স্থগিত করলেন কুবি শিক্ষার্থীরা সদ্য. মাত্র ৪ মিনিটের ব্যবধানে ৩টি ককটেল বিস্ফোরণ সদ্য. রাজধানীতে ককটেল বিস্ফোরণের ঘটনায় আ. লীগের কেন্দ্রীয় নেতাদের নির্দেশের দাবি পুলিশের