নির্বাচনী হলফনামা: জামায়াত প্রার্থী শিশির মনিরের ব্যাংকে মাত্র ২ হাজার টাকা!

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় প্রার্থীদের সম্পদের বিবরণ উঠে আসছে। সুনামগঞ্জ-২ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট শিশির মনিরের হলফনামায় তার ও তার স্ত্রীর সম্পদের ব্যবধান বেশ চোখে পড়ার মতো।

হলফনামা অনুযায়ী, পেশায় আইনজীবী শিশির মনিরের বার্ষিক আয় প্রায় ৫১ লাখ টাকা। তার কাছে বর্তমানে নগদ অর্থ রয়েছে ৯ লাখ ৫২ হাজার ৪ টাকা। তবে ব্যাংক হিসাবে জমা আছে মাত্র ২ হাজার ৩০০ টাকা। এছাড়া তার মালিকানায় ৩৭ লাখ ৫০ হাজার টাকার যানবাহন, ৪ লাখ টাকার ইলেকট্রনিক সামগ্রী এবং উপহার হিসেবে পাওয়া ২৫ ভরি সোনা রয়েছে।

অন্যদিকে হলফনামায় উল্লেখ করা হয়েছে, তার স্ত্রী সুমাইয়া সাদিয়া রায়হান বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তার বার্ষিক আয় স্বামীর তুলনায় প্রায় দ্বিগুণ। স্ত্রীর হাতে নগদ অর্থ রয়েছে ৯ লাখ ৯৪ হাজার ৫৬৫ টাকা এবং ব্যাংকে জমা আছে ৩৮ লাখ ২৬ হাজার ৩১৭ টাকা। এছাড়া বন্ড ও ঋণপত্রে রয়েছে ৩ হাজার ৯৬৬ টাকা, সঞ্চয়পত্র ও স্থায়ী আমানতে ৯১ লাখ ৯০ হাজার ৫৯৫ টাকা।

স্ত্রীর নামে ৪৩ লাখ ২৫ হাজার টাকার যানবাহন, উপহার হিসেবে পাওয়া ২৫ ভরি সোনা এবং ৭ লাখ ২০ হাজার ৪০০ টাকার ইলেকট্রনিক সামগ্রীর কথাও হলফনামায় উল্লেখ রয়েছে। তার নামে ১ কোটি ৮১ লাখ ৮৭ হাজার ৪২০ টাকা মূল্যের অকৃষি জমি রয়েছে।

এদিকে, হলফনামায় শিশির মনিরের বিরুদ্ধে চলমান মামলার তথ্যও তুলে ধরা হয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে। এর মধ্যে একটি ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দায়ের করা মামলা, যা হাইকোর্ট বিভাগের আদেশে বর্তমানে স্থগিত আছে। অপর মামলাটি তদন্তাধীন রয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ