রাজনীতি

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন তারেক রহমান

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদ শূন্য হলে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে অনুষ্ঠিত ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে শূন্য পদে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

২৫ জুলাই, ২০২৬
তুচ্ছ অজুহাতে প্রার্থিতা বাতিলের অভিযোগ জামায়াতের

তুচ্ছ অজুহাতে প্রার্থিতা বাতিলের অভিযোগ জামায়াতের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই প্রক্রিয়ায় কিছু রিটার্নিং কর্মকর্তার ভূমিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তুচ্ছ ও গুরুত্বহীন অজুহাতে উদ্দেশ্যমূলকভাবে বহু যোগ্য প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হচ্ছে বলে অভিযোগ করে দলটি জানিয়েছে, একটি মহলের স্পষ্ট ইন্ধনে ঘটছে। রোববার (৪ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব অভিযোগ করেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। বিবৃতিতে তিনি বলেন, 'মনোনয়নপত্র দাখিলের পর যাচাই-বাছাইয়ের সময় দেশের বিভিন্ন জেলায় ভিন্ন ভিন্ন চিত্র দেখা যাচ্ছে।

২৫ জুলাই, ২০২৬
নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত

নির্বাচন কমিশনের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চলের সফর স্থগিত

মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও শহীদ আবু সাঈদের কবর জিয়ারতসহ উত্তরবঙ্গে পূর্বনির্ধারিত একাধিক কর্মসূচিতে যাওয়ার কথা ছিল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিশেষ নির্দেশনা আসায় আপাতত এই সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে দল। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জরুরি বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২৫ জুলাই, ২০২৬
দেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের

দেশকে নতুন করে গড়ে তোলার আহ্বান তারেক রহমানের

জনসমক্ষে তিনি দেশের সকল মানুষকে দেশের ভবিষ্যত নতুনভাবে গড়ে তোলার জন্য আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে দীর্ঘ ১৭ বছর পর নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান তিনি। কার্যালয়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, 'যার যেটুকু অবস্থান আছে সেখান থেকে আসুন, আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি।'

২৫ জুলাই, ২০২৬
বিএনপি থেকে এসএ সিদ্দিক সাজুকে বহিষ্কার

বিএনপি থেকে এসএ সিদ্দিক সাজুকে বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংসদীয় আসন ঢাকা-১৪–তে বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনি প্রচার চালিয়ে যাওয়ার অভিযোগে বিএনপির নির্বাহী কমিটির সদস্য এসএ সিদ্দিক সাজুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি সাবেক বিএনপি দলীয় সংসদ সদস্য এসএ খালেকের ছেলে।

২৫ জুলাই, ২০২৬
নিষিদ্ধ কোনো দল নির্বাচনের পথে বাধা নয় : নজরুল ইসলাম খান

নিষিদ্ধ কোনো দল নির্বাচনের পথে বাধা নয় : নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান বলেছেন, কিছু রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেশের প্রচলিত আইনে নিষিদ্ধ থাকায় তাদের আইনগতভাবে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। জনগণের মধ্যে এসব দলের প্রতি ক্ষোভ ও ক্রোধ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটিকে নির্বাচনের পথে কোনো বাধা হিসেবে দেখার সুযোগ নেই।

২৫ জুলাই, ২০২৬
কোন দলে যোগ দিলেন আসিফ মাহমুদ?

কোন দলে যোগ দিলেন আসিফ মাহমুদ?

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-তে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। তবে তিনি এবার কোনো নির্বাচনে অংশ নেবেন না। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত সংবাদ সম্মেলনে নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন তিনি। আসিফ মাহমুদ জানিয়েছেন, এনসিপির মুখপাত্র এবং নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।

২৫ জুলাই, ২০২৬
বগুড়া থেকে ঢাকার বাইরের সফর শুরু করবেন তারেক রহমান

বগুড়া থেকে ঢাকার বাইরের সফর শুরু করবেন তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার নির্বাচনী এলাকা বগুড়া দিয়ে ঢাকার বাইরে সফর শুরু করতে যাচ্ছেন। রোববার দলের একাধিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র জানায়, আগামী ১১ জানুয়ারি তারেক রহমান বগুড়া সফরে যাবেন। ঢাকার বাইরে এটি হবে তার প্রথম আনুষ্ঠানিক সফর।

২৫ জুলাই, ২০২৬
এনসিপির ৪৭ আসনে মনোনয়ন জমা

এনসিপির ৪৭ আসনে মনোনয়ন জমা

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র জমাদানের শেষ দিন পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনীত প্রার্থীরা ৪৭টি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
মনোনয়নপত্র বৈধ হওয়ার পরই বহিষ্কার হলে বিএনপি নেতা

মনোনয়নপত্র বৈধ হওয়ার পরই বহিষ্কার হলে বিএনপি নেতা

দলীয় নীতি ও সংগঠন পরিপন্থী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে নিয়ামতপুর উপজেলা বিএনপির সভাপতি ও তিনবারের সাবেক সংসদ সদস্য ডা. ছালেক চৌধুরীকে দলের সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করেছে বিএনপি। রোববার রাত ৮টার দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

২৫ জুলাই, ২০২৬
এনসিপি থেকে যারা পদত্যাগ করেছেন তাদের সঙ্গে আলোচনা চলছে: আখতার হোসেন

এনসিপি থেকে যারা পদত্যাগ করেছেন তাদের সঙ্গে আলোচনা চলছে: আখতার হোসেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে যাঁরা পদত্যাগ করেছেন, তাঁদের সঙ্গে দলের পক্ষ থেকে আলোচনা চলছে বলে জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন। রোববার বিকেলে রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
অবৈধ সব অস্ত্র উদ্ধার না হওয়ায় একটা ভয় থেকেই যায়: ইকবাল হাসান

অবৈধ সব অস্ত্র উদ্ধার না হওয়ায় একটা ভয় থেকেই যায়: ইকবাল হাসান

সিরাজগঞ্জ-২ আসনের মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে ইকবাল হাসান মাহমুদ টুকুর পক্ষে মনোনয়ন জমা দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর নেতৃত্বে একটি প্রতিনিধি দল। জামায়াতে ইসলামীর মনোনিত প্রার্থী জেলা জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম। এছাড়াও সিরাজগঞ্জ-৫ আসনের বিএনপির প্রার্থী আব্দুল আলিমসহ বিভিন্ন আসনের বিভিন্ন দলের প্রার্থীরা তাদের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দেন।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ