বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদ শূন্য হলে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে অনুষ্ঠিত ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে শূন্য পদে তারেক রহমানকে আনুষ্ঠানিকভাবে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়। এর মাধ্যমে দলীয় গঠনতন্ত্র অনুযায়ী তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
বৈঠক শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।