চরমোনাই পীর ও জোনায়েদ সাকিকে গানম্যান অনুমোদন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এবং গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকিকে অস্ত্রধারী দেহরক্ষী (গানম্যান) দেওয়ার অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে মেহেরপুর-১ আসনে বিএনপির সংসদ সদস্য প্রার্থী মাসুদ অরুণকেও গানম্যান দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, রাজনৈতিক ব্যক্তিদের করা আবেদন যাচাই-বাছাই শেষে গত বুধবার (৭ জানুয়ারি) এ তিনজনকে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ সদর দপ্তরকে ইতোমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে।

তবে জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদের দেহরক্ষী চেয়ে করা আবেদন নাকচ করা হয়েছে। একইভাবে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মুহাম্মদ শাখাওয়াত হোসাইন (হিরু) গানম্যান পাননি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, ঢালাওভাবে অস্ত্রধারী দেহরক্ষী দেওয়ার কোনো সিদ্ধান্ত নেই। নির্বাচনে প্রার্থী তালিকা চূড়ান্ত হওয়ার পর নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় আরও কয়েকজন রাজনীতিবিদকে দেহরক্ষী দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হতে পারে। আগ্নেয়াস্ত্রের লাইসেন্স সংক্রান্ত আবেদনগুলোর ক্ষেত্রেও চূড়ান্ত সিদ্ধান্ত পরে নেওয়া হবে।

মন্ত্রণালয় সূত্র আরও জানায়, আনোয়ার হোসেন মঞ্জু ও অলি আহমদ নির্বাচনে অংশ নিচ্ছেন না এবং পুলিশের বিশেষ ব্রাঞ্চ (এসবি) থেকেও তাদের ক্ষেত্রে উল্লেখযোগ্য নিরাপত্তা ঝুঁকির তথ্য পাওয়া যায়নি। একই কারণে শাখাওয়াত হোসাইনের আবেদনও বিবেচনায় আসেনি।

উল্লেখ্য, গত ১৪ ডিসেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি ও জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থীদের অনুকূলে আগ্নেয়াস্ত্র লাইসেন্স ও রিটেইনার নিয়োগ নীতিমালা–২০২৫’ জারি করে। নির্বাচনের প্রেক্ষাপটে এই নীতিমালা জারির পর থেকেই অস্ত্রের লাইসেন্স ও সশস্ত্র দেহরক্ষী চেয়ে আবেদন বাড়তে থাকে।

এদিকে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের জন্য সার্বক্ষণিক দেহরক্ষী ও বাসভবনের নিরাপত্তায় পোশাকধারী সশস্ত্র পুলিশ সদস্য মোতায়েনের আবেদন এখনো বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, 'ব্যক্তিগত অস্ত্র বা সশস্ত্র দেহরক্ষী দেওয়ার বিষয়টি অত্যন্ত সংবেদনশীল। প্রকৃত নিরাপত্তা ঝুঁকি আছে কি না, তা যাচাই করে এবং গোয়েন্দা সংস্থার মতামত নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. মানবতাবিরোধী অপরাধে ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ সদ্য. ভারতের কাছে ১১৪ রানে হেরে গেল বাংলাদেশ