মনোনয়ন বৈধ হওয়ায় ডা. তাসনিম জারাকে অভিনন্দন জানালেন বিএনপি প্রার্থীর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেলেন ডা. তাসনিম জারা। স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার মনোনয়ন বৈধ ঘোষণা করায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন একই আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশিদ হাবিব।

শনিবার (১০ জানুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে মনোনয়ন বাতিলের আদেশের বিরুদ্ধে করা আপিলের শুনানি শেষে নির্বাচন কমিশন ডা. তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষণা করে।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে হাবিবুর রশিদ হাবিব তার ফেসবুক পেজে এক পোস্টে বলেন, ‘ঢাকা-৯ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ডা. তাসনিম জারার মনোনয়ন বৈধ ঘোষিত হওয়ায় তাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশগ্রহণের এই সুযোগ তার জন্য কল্যাণকর হোক, এটাই কামনা করি।’

তিনি আরও জানান, এদিন ডা. তাসনিম জারার সঙ্গে তার ফোনে কথা হয়েছে। আলোচনায় পারস্পরিক সৌহার্দ্য, শ্রদ্ধাবোধ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে একটি ইতিবাচক ও সৌজন্যমূলক মতবিনিময় হয়। ভিন্ন রাজনৈতিক অবস্থানে থাকলেও গণতন্ত্রের সৌন্দর্য ও নির্বাচনী শিষ্টাচার বজায় রাখার বিষয়ে দুজনই একমত হয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

পোস্টে হাবিবুর রশিদ হাবিব বলেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, ঢাকা-৯ আসনে সকল প্রার্থীর অংশগ্রহণে একটি শান্তিপূর্ণ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রেখে আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করবো এবং একটি আধুনিক, জনবান্ধব ঢাকা-৯ গড়ে তুলতে কাজ করবো—ইনশাআল্লাহ।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী