বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ২৩ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। রোববার (৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া নেতাদের মধ্যে রয়েছেন ময়মনসিংহ দক্ষিণ জেলার ফুলবাড়িয়া পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শামিম আহমেদ, রাজবাড়ী জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি ও কালুখালী উপজেলা মহিলা দলের সাবেক সভাপতি কাজী শারমিন আক্তার টুকটুকি, চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব ইমাম হোসেন এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান রানা। এছাড়া কক্সবাজার জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি জাহানারা বেগম ও গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সদস্য মোছা. শিল্পী খাতুনের বহিষ্কারাদেশও প্রত্যাহার করা হয়েছে।
এ তালিকায় আরও রয়েছেন মৌলভীবাজার জেলা ওলামা দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. আব্দুল হাকিম, রাজনগর উপজেলা বিএনপির সাবেক সদস্য জুবায়ের আহমেদ চৌধুরী, কক্সবাজার জেলা মহিলা দলের সাবেক সহসভাপতি জাহানারা বেগ, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এহতেশামুল আজিম, বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি লুৎফুল হায়দার রুমি এবং একই উপজেলার সাবেক সদস্য শহিদুল ইসলাম স্বপন, সিরাজুল ইসলাম ও মুশফিকুর রহমান মদন।
এছাড়া সারিয়াকান্দি পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি মতিউর রহমান মতিন, পৌর বিএনপির সদস্য সোহেল সরকার, শাহজাহান আলী, লুৎফর রহমান ও সাইফুল ইসলাম নিপুলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের প্রাথমিক সদস্যপদ পুনর্বহাল করা হয়েছে।
একই বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে পূর্বে সুনামগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভানেত্রী মদিনা আক্তার এবং মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সদস্য মতিন বকশের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ স্থগিত করা হয়েছিল। তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার দলীয় সিদ্ধান্ত অনুযায়ী সেই স্থগিতাদেশও প্রত্যাহার করা হয়েছে।
এদিকে একই ধরনের অভিযোগে সুনামগঞ্জ জেলার বিশ্বম্বর উপজেলা বিএনপির কর্মী সৈয়দ রমিজ উদ্দিনকে দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। তার আবেদনের প্রেক্ষিতেও রোববার দলীয় সিদ্ধান্ত অনুযায়ী অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়েছে।