আগামীর রাজনীতি হবে মানবকল্যাণের: তারেক রহমান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৭
বিএনপি দেশের রাজনীতিকে শুধু স্লোগান, মিছিল-মিটিং আর দোষারোপের মধ্যে সীমাবদ্ধ রাখতে চায় না বলে মন্তব্য করেছেন দলটির চেয়ারপারসন তারেক রহমান। সংস্কারের পাশাপাশি মানুষের জন্য বাস্তবভিত্তিক কাজ করাই হবে আগামীর রাজনীতির মূল লক্ষ্য বলে জানান তিনি।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে যশোরের অ্যালবেনিজমে আক্রান্ত শিশু আফিয়ার জন্য নির্মিত নতুন ঘর হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, 'বিএনপি ক্ষমতায় গেলে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীকে শক্তিশালী করা হবে। আগের মতো খাল কাটা কর্মসূচি পুনরায় চালু করে পানির সংকট দূর করা হবে। একই সঙ্গে গ্রামীণ পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবে বিএনপি। মানুষ যেন ঘরে বসেই প্রাথমিক চিকিৎসা সেবা পায়, সে লক্ষ্যে তৃণমূল পর্যায়ে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের পরিকল্পনা করছে বিএনপি।'

তিনি আরও বলেন, 'জনগণের রায়ে সরকার গঠন করতে পারলে শিক্ষিত নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তুলতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি অবহেলিত মসজিদের ইমাম-খতিবসহ ধর্মীয় গুরুদের সম্মানী ভাতার আওতায় আনা হবে।'

যশোর সদর উপজেলার রামনগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল আজিজের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিশু আফিয়ার মা মনিরা খাতুন। তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে সন্তোষ প্রকাশ করেন স্থানীয় বাসিন্দা ও তৃণমূল বিএনপি নেতারা।

উল্লেখ্য, যশোর সদর উপজেলার বাউলিয়া চাঁদপাড়া গ্রামের মোজাফফর হোসেনের সঙ্গে ২০২০ সালে মনিরা খাতুনের পারিবারিকভাবে বিয়ে হয়। ২০২২ সালের ১৩ নভেম্বর তাদের কন্যা আফিয়ার জন্ম হয়। অ্যালবেনিজমে আক্রান্ত হওয়ায় শিশুটির গায়ের রং অত্যন্ত ফর্সা ছিল। এ কারণে শিশুকে অস্বীকার করে স্ত্রী-সন্তানকে ফেলে চলে যান মোজাফফর হোসেন। পরে তালাক দিয়ে বিদেশে পাড়ি জমান তিনি।

অসহায় অবস্থায় অনাহারে-অর্ধাহারে দিন কাটাচ্ছিল মনিরা খাতুন ও তার শিশু কন্যা। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ পেলে তাদের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই প্রতিশ্রুতির অংশ হিসেবেই সোমবার আফিয়ার জন্য নির্মিত নতুন ঘর হস্তান্তর করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. সাবেক প্রতিমন্ত্রী দীপঙ্করের ৩ মামলায় জামিন সদ্য. আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী সদ্য. কওমি মাদ্রাসায় শারীরিক শাস্তি বন্ধে শিক্ষা বোর্ডের নির্দেশনা সদ্য. নিউইয়র্ক সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে যাচ্ছেন ৩৫ সফরসঙ্গী সদ্য. প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে আবারও আলোচনায় ঢাকা-দিল্লি সদ্য. প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের বৈঠক অনুষ্ঠিত সদ্য. নতুন ২ বিদ্যুৎ প্রকল্প অনুমোদন, উৎপাদন হবে ২৬৪০ মেগাওয়াট সদ্য. পল্লবীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন সদ্য. অপ্রতিমের বাবাকে ফোন করে সমবেদনা জানালেন জামায়াত আমির সদ্য. অপ্রতিম হত্যায় ৪ জন গ্রেপ্তার, স্বীকারোক্তি মিলেছে: স্বরাষ্ট্রমন্ত্রী