বুধবার (১৪ জানুয়ারি) বিকালে তারা বিএনপির গুলশানের রাজনৈতিক কার্যালয়ে যান। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
সাক্ষাৎকালে জোটের নেতাদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তারেক রহমান। তাদের খোঁজখবর নিয়ে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন তিনি।