জামায়াতের খালিদুজ্জামানের ডিগ্রি নিয়ে মুখ খুললেন ডা. মৃণাল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
সম্প্রতি ডা. এস এম খালিদুজ্জামানের ক্লিনিক্যাল এমব্রায়োলজি ডিগ্রিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক ও বিএমডিসির শোকজ নোটিশ জারির ঘটনা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। সে বিষয়ে বাংলাদেশের প্রখ্যাত বন্ধ্যাত্ব চিকিৎসক ডা. মৃণাল কুমার সরকার বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) ভূমিকা ও কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে এভারকেয়ার ফার্টিলিটি সেন্টারের কো-অর্ডিনেটর এবং বাংলাদেশের আইভিএফ ও এআরটি চিকিৎসা পদ্ধতির অগ্রদূত  তার বিশদ অভিমত তুলে ধরেন ডা. মৃণাল কুমার সরকার।

ডা. মৃণাল কুমার সরকার বলেন, 'বিশ্বজুড়ে স্বীকৃত ও ব্যবহৃত এই বিশেষায়িত মেডিকেল ডিগ্রিটিকে দেশে অজানা হিসেবে বিবেচনা করাই মূল বিভ্রান্তির কারণ। সমস্যার মূল জায়গা ছিল বিএমডিসি তখন এই ডিগ্রির সঙ্গে পরিচিত ছিল না।'

তিনি জানান, বিষয়টি নতুন হওয়ায় নীতিনির্ধারকরা এটিকে বিদ্যমান কাঠামোর মধ্যে কোথায় ফেলা যাবে বা কোন ক্যাটাগরিতে স্বীকৃতি দেওয়া যায়— সে বিষয়ে স্পষ্ট ধারণা পায়নি।

ডা. মৃণাল বলেন, 'ডিগ্রিটি স্বীকৃতি দেওয়ার জন্য একাধিকবার চেষ্টা করা হয়েছিল। অধ্যাপক টিএ চৌধুরী এবং অবসটেট্রিক্স অ্যান্ড গাইনিকোলজি সোসাইটির (ওজিএসবি) মাধ্যমে বিএমডিসিতে বিষয়টি রেকগনাইজ করানোর প্রচেষ্টা করা হলেও, অপরিচিত থাকার কারণে নীতিগত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হয়নি।'

তিনি বলেন, 'এটি কোনো ব্যক্তিগত ঘটনা নয়; বরং আধুনিক চিকিৎসাবিজ্ঞানের সঙ্গে দেশের নিয়ন্ত্রক কাঠামোর প্রস্তুতির ঘাটতির প্রতিফলন। বিশ্বে সুপ্রতিষ্ঠিত এই সাবস্পেশালিটিকে দেশে অজানা হিসেবে দেখা হয়েছে, যা সবচেয়ে বড় সমস্যা।'

ডা. মৃণাল কুমার সরকার আরও বলেন, 'ভবিষ্যতেও যদি বিশ্বমানের প্রমাণভিত্তিক চিকিৎসা শিক্ষার সঙ্গে নীতিনির্ধারকদের আপডেটেড দৃষ্টিভঙ্গি না আসে, তবে এ ধরনের বিতর্ক পুনরায় ঘটতে পারে।'

তিনি আশা প্রকাশ করেন, যোগ্য ও অভিজ্ঞ চিকিৎসকরা নীতিনির্ধারক পর্যায়ে এলে এসব ডিগ্রির প্রয়োজনীয়তা ও গুরুত্ব বোঝানো সহজ হবে এবং এ ধরনের বিভ্রান্তি আর ঘটবে না।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক