আওয়ামী লীগ নেতার মেয়ের প্রতিষ্ঠান থেকে নির্বাচনী ক্যামেরা ক্রয়

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
আওয়ামী লীগ সরকারের সময়ে বিশেষ সুবিধা পাওয়া সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও সাবেক অর্থমন্ত্রীর মেয়ে নাফিসা কামালের মালিকানাধীন প্রতিষ্ঠান ‘স্মার্ট টেকনোলজিস’ থেকে এবারের জাতীয় সংসদ নির্বাচনের জন্য বডিওর্ন ক্যামেরা কেনা হয়েছে। এসব ক্যামেরা ব্যবহার করে নির্বাচনী দায়িত্ব পালন করবে পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ আমলে পুলিশের প্রায় সব টেন্ডারই পেত স্মার্ট টেকনোলজিস। এবারের বডিওর্ন ক্যামেরা আমদানিতেও অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ইতোমধ্যে ক্যামেরাগুলো মাঠপর্যায়ে পৌঁছে গেলেও এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে নারাজ পুলিশের টেলিকম বিভাগ।

বিশ্লেষকদের মতে, প্রশাসনের ভেতরে লুকিয়ে থাকা আওয়ামী লীগের দোসররা বড় ধরনের দুর্নীতির মাধ্যমে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্রে লিপ্ত থাকতে পারে। তারা মনে করছেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া ব্যাহত করার অপচেষ্টা চলছে।

জানা যায়, গত বছরের ৯ আগস্ট সরকারের উচ্চপর্যায়ের এক বৈঠকে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনের লক্ষ্যে ২৬৯ কোটি টাকা ব্যয়ে ৪০ হাজার বডিওর্ন ক্যামেরা কেনার সিদ্ধান্ত নেওয়া হয়।

স্মার্ট টেকনোলজিস ছাড়াও দাহুয়া, টিডিটেক, কেডাকম ও অকজন—এই চারটি প্রতিষ্ঠান ক্যামেরা সরবরাহে যুক্ত ছিল বলে জানা গেছে। তবে ক্যামেরা ক্রয়ের সঙ্গে নিজেদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে দাহুয়া। বিশ্লেষকদের ধারণা, লাগামহীন দুর্নীতি আড়াল করতেই গোপনীয়ভাবে এসব পণ্য দেশে আনা হয়েছে।

এ বিষয়ে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) এ এইচ এম শাহাদ হোসেন গণমাধ্যমকে জানান, বডিওর্ন ক্যামেরাগুলো ইতোমধ্যে পুলিশের কাছে পৌঁছেছে। এর বাইরে তিনি আর কোনো তথ্য দিতে পারেননি।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক