শাহবাগে রনির ওপর পুলিশের লাঠিচার্জ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

শাহবাগ মোড় এলাকায় জমায়েত চলাকালে মহিউদ্দিন রনির ওপর পুলিশের বেধড়ক লাঠিচার্জের ঘটনা ঘটেছে। যোদ্ধা শরীফ ওসমান হাদির হত্যার বিচারের দাবিতে অনুষ্ঠিত আন্দোলনকে ঘিরে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের উত্তেজনা সৃষ্টি হয়।

শুক্রবার বিকেলে যমুনা অভিমুখে যাওয়া ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের ওপর প্রথম দফায় পুলিশ হামলা চালায়। এরপর সন্ধ্যায় শাহবাগে অবস্থান নেন ছাত্র-জনতা ও আন্দোলনকারীরা। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ ব্যাপক লাঠিচার্জ শুরু করলে মহিউদ্দিন রনি আন্দোলনকারীদের রক্ষা করতে এগিয়ে আসেন।

এ সময় তিনি পুলিশকে আন্দোলনকারীদের মারধরের কারণ জানতে চাইলে ৮ থেকে ১০ জন পুলিশ সদস্য তাকে লক্ষ্য করে একযোগে লাঠিপেটা শুরু করেন। লাঠির আঘাতে রনি রাস্তায় লুটিয়ে পড়লেও পুলিশ মারধর বন্ধ করেনি। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, এক পুলিশ সদস্য প্রথমে তাকে মারধর করে সরে গেলেও পরে আবার ফিরে এসে লাঠি দিয়ে আঘাত করেন। পরে একজন পুলিশ সদস্য এগিয়ে এসে তাকে মারধর থেকে রক্ষা করেন।

এই ঘটনার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং শাহবাগ এলাকায় আন্দোলনকারীদের মধ্যে বিক্ষোভ ছড়িয়ে পড়ে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক