বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে সিলেটের ঐতিহ্যবাহী আলীয়া মাদরাসা মাঠে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
তারেক রহমান বলেন, 'বাংলাদেশের ভেতর কোনো মহল এই ধরনের ষড়যন্ত্রের চেষ্টা করছে। যারা দেশ থেকে পালিয়ে গেছে, তারা আগের মতোই ভোট ডাকাতির পরিকল্পনা করছে। তাই সকলকে সতর্ক থাকতে হবে।'
তিনি আরও বলেন, 'গত কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক মাধ্যমে এবং মধ্যপ্রাচ্যসহ বিদেশ থেকে পাঠানো পোস্টাল ব্যালট নিয়ে যে কৌশলগুলো হয়েছে, তা দেখে বোঝা যায় যে মানুষের ভোটাধিকার আবারও হরণ করার চেষ্টা চলছে।'
তিনি সিলেটের গুম হওয়া নেতাদেরও স্মরণ করে বলেন, 'ইলিয়াস আলী, দিনার, জুনায়েদসহ হাজারো মানুষের প্রাণের বিনিময়ে যে অধিকার অর্জিত হয়েছে, তা রক্ষা করতে আমাদের সচেতন থাকতে হবে। ২৪-এর গণ আন্দোলনের সময় সিলেটে ১৩ জন জীবন দিয়েছেন। তাদের আত্মত্যাগের কারণে আমরা যে অধিকার অর্জন করেছি, তা রক্ষা করা আমাদের দায়িত্ব।'
তারেক রহমান বলেন, '২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে, ঐক্যবদ্ধ হলে কোনো ষড়যন্ত্র প্রতিহত করা সম্ভব। ইনশাল্লাহ, আমরা আবারও তা করতে পারব।'
এর আগে সকালে তারেক রহমান সিলেট নগরের গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে “দ্য প্ল্যান, ইয়ুথ পলিসি টক উইথ তারেক রহমান” শীর্ষক অনুষ্ঠানে দুই ঘণ্টার মতবিনিময় সভায় অংশ নেন। অনুষ্ঠানে অরাজনৈতিক ১৩০ তরুণ ও শিক্ষার্থী তাঁর সঙ্গে দেশ ও রাজনীতির ভবিষ্যত নিয়ে আলোচনা করেন।
প্রসঙ্গত, গতকাল রাত ৭টা ৫০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তিনি সিলেটে পৌঁছান। এরপর সরাসরি হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর মাজার জিয়ারত করেন এবং পরে দক্ষিণ সুরমা উপজেলার বিরাইমপুর গ্রামে শ্বশুরবাড়িতে যান।