বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে সিলেট জেলা ও মহানগর এবং সুনামগঞ্জ জেলার উদ্যোগে আয়োজিত বিএনপির নির্বাচনি জনসভায় এসব মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, 'আমাদের লড়াইয়ে জয় অর্জন করতে হবে। তারেক রহমানের নেতৃত্বে আমাদের এগিয়ে যেতে হবে। তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করে বাংলাদেশকে গণতান্ত্রিক ও সুখী রাষ্ট্রে গড়ে তুলতে হবে। বিএনপি উদারপন্থী গণতান্ত্রিক দল; আমরা পেছনের দিকে তাকাই না, মাথা নত করি না।'
তিনি আরও উল্লেখ করেন, 'দীর্ঘ ১৫ বছর ধরে গণতন্ত্রের জন্য মানুষ জীবন উৎসর্গ করেছে, অনেককে গুম করা হয়েছে, কিন্তু কেউ মাথা নত করেনি। তারেক রহমানের আজকের যাত্রাই নতুন বাংলাদেশের যাত্রা।'
এর আগে, সকাল ১০টা ৫০ মিনিটে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে বিএনপির প্রথম নির্বাচনী জনসভা শুরু হয়। সমাবেশে স্থানীয় বিএনপি নেতারা বক্তব্য দেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।