বুধবার (২১ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক আইডিতে তিনি লিখেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ আসনে তিনি সংসদ সদস্য পদে নির্বাচন করছেন।
আখতার হোসেন আরও জানান, লিফলেট, ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, মিছিল ও উঠান বৈঠকসহ সোশ্যাল মিডিয়ায় লেখালেখি এবং নতুন আইডিয়ার মাধ্যমে সমর্থকেরা তাকে সহায়তা করতে পারবেন। তিনি সবার কাছে দশ টাকা দিয়েই সাহায্য শুরু করার আহ্বান জানিয়েছেন।
আর্থিক সহায়তার জন্য তিনি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, মোবাইল ব্যাংকিং নম্বর ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন। আখতার হোসেন নতুন এক বাংলাদেশের প্রত্যাশায় সবাইকে সহযোগিতা ও দোয়ার জন্য অনুরোধ করেছেন।