হাসিনা আপনাদের ফেলে ভারত পালিয়েছে, আমাদের বিপদে ফেলে গেছে: মির্জা ফখরুল

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
দীর্ঘদিন পর দেশে ভোট দেওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে এবং এবারের নির্বাচন আগের যেকোনো সময়ের চেয়ে ভিন্ন হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগে নির্বাচনে ধানের শীষ ও নৌকার প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এবার নৌকা নেই বলেও জানান তিনি।

সোমবার (২৬ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার ২৯ মাইল এলাকার বিডি স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী সভায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, 'নৌকার যিনি কাণ্ডারী ছিলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি নেতাকর্মীদের ফেলে ভারতে পালিয়ে গেছেন। দিল্লিতে গিয়ে বসে আছেন। আমাদের বিপদের মধ্যে ফেলে গেছেন। শেখ হাসিনা দেশে থাকলে অন্তত একটি গণতান্ত্রিক ব্যবস্থা চালু থাকত।'

বিএনপির মহাসচিব অভিযোগ করে বলেন, 'এবার একটি নতুন রাজনৈতিক প্রতীক সামনে এসেছে, যারা মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই এখন সরকার গঠনের চেষ্টা করছে।'

নির্বাচনী সভায় হিন্দু সম্প্রদায়ের ভোটারদের উদ্দেশে তিনি বলেন, 'এই দেশে কোনো সংখ্যালঘু নেই। সবাই বাংলাদেশি নাগরিক এবং সবার অধিকার সমান। কেউ ভয় পাবেন না। সাহস নিয়ে চলবেন। আমার ভাইয়েরা সব সময় আপনাদের পাশে থাকবে। বিএনপি ক্ষমতায় এলে দেশের সব নাগরিকের অধিকার সমানভাবে রক্ষা করা হবে।'

মির্জা ফখরুল বলেন, 'আমরা রাজনীতি করে ব্যবসা করি না। রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য। বিএনপির রাজনীতির মূল লক্ষ্য সাধারণ মানুষের অধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলা।'

তিনি আরও বলেন, 'দেশের মানুষ দীর্ঘদিন ধরে ভোটের অধিকার থেকে বঞ্চিত। জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠাই বিএনপির প্রধান অঙ্গীকার।'

সভা শেষে স্থানীয় জনগণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, 'ভয় না পেয়ে সবাই ভোটকেন্দ্রে গিয়ে নিজের ভোট নিজে দেবেন।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ