সব সাইজ হয়ে যাবে: জামায়াত প্রার্থী খালিদুজ্জামান

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও বাংলাদেশ ফার্টিলিটি হাসপাতালের চেয়ারম্যান ডা. এসএম খালিদুজ্জামানের একটি বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে তাকে বলতে শোনা যায়, 'সব সাইজ হয়ে যাবে, ঢাকায় কোনো সিট দেব না।'

ভিডিওতে দেখা যায়, নিজ নির্বাচনি এলাকায় কর্মী-সমর্থকদের সঙ্গে সাক্ষাতের সময় খালিদুজ্জামান বলেন, 'সারা বাংলাদেশে সব জামায়াত আর শিবির। ঢাকায় কোনো সিট দেব না। ইনশাআল্লাহ। কোনো ভয় পাবে না, সব একেবারে সাইজ হয়ে যাবে।'

তিনি কর্মীদের উদ্দেশে আরও বলেন, 'কালকে আমরা গুলশানে একটা সংবাদ সম্মেলন করতে পারি। তোমরা সন্ধ্যার দিকে ওদিকে থাকবা। আসরের নামাজ ওদিকেই পড়ো।'

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, 'এবার ইলেকশন হবে ঈদের মতো। কে কী বলছে, এসব নিয়ে ভয় পাওয়ার কিছু নাই।” একই সঙ্গে ছাত্ররাজনীতির প্রসঙ্গ টেনে তিনি দাবি করেন, “শিবির ছাত্রসংসদ নির্বাচনে গণহারে জিতছে। শাকসুতেও জিতে যাবে।'

এদিকে অনুমোদনহীন ডিগ্রি ব্যবহার করার অভিযোগে ডা. এসএম খালিদুজ্জামানকে শোকজ করেছে চিকিৎসকদের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। সোমবার (১৯ জানুয়ারি) সংস্থাটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক নোটিশে তাকে ১৫ কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।

বিএমডিসির অভিযোগে বলা হয়েছে, খালিদুজ্জামান তার প্রচারপত্রে নামের পাশে MSc in Clinical Embryology & Pre-implantation Genetics (India) ডিগ্রি উল্লেখ করে চিকিৎসা কার্য পরিচালনা করছেন, যা বিএমডিসি কর্তৃক স্বীকৃত নয়।

কাউন্সিলের মতে, স্বীকৃতিহীন ডিগ্রি ব্যবহার রোগীর সঙ্গে প্রতারণার শামিল এবং এটি বিএমডিসি আইন, ২০১০-এর ধারা ১৩ ও ২৯-এর পরিপন্থি ও শাস্তিযোগ্য অপরাধ।

নোটিশে আরও বলা হয়, বিএমডিসি থেকে প্রাপ্ত নিবন্ধন নম্বর উল্লেখসহ অভিযোগের বিষয়ে লিখিত ব্যাখ্যা দিতে হবে।

এ প্রসঙ্গে ডা. খালিদুজ্জামান গণমাধ্যমকে জানান, তিনি এখনো শোকজ নোটিশ হাতে পাননি। অভিযোগের সত্যতা নেই দাবি করে তিনি বলেন, রাজনৈতিকভাবে হেনস্তা করতেই এ অভিযোগ আনা হয়েছে এবং যাচাই করলে বিষয়টি পরিষ্কার হবে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী