‘কোন মায়ের সন্তান হত্যার দায়ে ব্যারিস্টার সুমন কারাগারে?’; প্রশ্ন আমজনতার তারেকের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের জামিন দাবি করেছেন আমজনতার দলের সম্পাদক মো. তারেক রহমান। তিনি বলেছেন, ব্যারিস্টার সুমনের বিরুদ্ধে হত্যার মতো কোনো গুরুতর অভিযোগ প্রমাণিত না হলে তাকে জামিন দেওয়া উচিত।
 
শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ দাবি জানান তিনি।
 
মো. তারেক রহমান পোস্টে লেখেন, 'ব্যারিস্টার সুমন কাকে হত্যায় জড়িত, তার মামলাটা কী? এটা কি আওয়ামী লীগ করার অপরাধে এত দিন আটক, নাকি তিনি কাউকে হত্যায় জড়িত বলে?'

তিনি আরও বলেন, ‘সরাসরি হত্যায় জড়িত বহুজন জামিনে আছে। শুধু অতিরিক্ত পরিচিতির কারণেই কি তাকে আটকে রাখা হয়েছে? আমি তার অনেক সমালোচনা করেছি, কিন্তু তিনি হত্যায় জড়িত না হলে তার মুক্তি চাই। দাগী অপরাধী হলে তিনি আগেই দেশ ছাড়তেন; বিদেশে গিয়ে আরামে ভিডিও বানাতেন।’  

আমজনতার দলের সম্পাদক বলেন, ‘আমি আইনজীবী হলে তার জন্য আদালতে লড়াই করতাম। জানতে চাই কোন মায়ের সন্তানকে হত্যার কারণে তিনি জেলে আছেন।’

শেষে তারেক রহমান লিখেন, ‘ব্যারিস্টার সুমনের অসংখ্য সেবামূলক কাজের জন্য হলেও তাকে জামিন দেওয়া হোক। জামিন মানে দায় মুক্তি নয়, বিচার চলুক জামিন দিয়ে।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. দুর্গাপূজার ছুটি কারা পাবেন, কারা পাবেন না সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা