কওমি মাদ্রাসা সিলেবাস পরিমার্জনের ঘোষণা জামায়াতের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে জামায়াতে ইসলামী তাদের নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে। দলটি কওমি মাদ্রাসার শিক্ষা সিলেবাস পরিমার্জন এবং ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমমানের মর্যাদা দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে।

বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর বনানীর হোটেল শেরাটনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান ইশতেহার উন্মোচন করেন। এতে শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, নারী শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের জন্য সুদমুক্ত ঋণসহ দেশের উন্নয়নের ২৬টি অগ্রাধিকার বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে।

ইশতেহারে বলা হয়েছে, জামায়াত ক্ষমতায় এলে ইবতেদায়ি মাদ্রাসাগুলোকে জাতীয়করণ করা হবে, যাতে শিক্ষার্থীরা প্রাথমিক বিদ্যালয়ের সমান সুযোগ-সুবিধা পায়। একই সঙ্গে কওমি মাদ্রাসার পাঠ্যক্রমে যুগোপযোগী পরিবর্তন আনা হবে।

নারী শিক্ষার প্রসারে দলটি বিশেষ গুরুত্ব দিয়েছে। ক্ষমতায় এলে নারীরা স্নাতক পর্যায়ে সম্পূর্ণ বিনা বেতনে পড়াশোনা করতে পারবেন। এছাড়া শিক্ষা খাতে সব ধরনের দুর্নীতি বন্ধ করা ও পাঠ্যক্রম আধুনিকায়ন করা হবে।

উচ্চশিক্ষায় মেধাবী শিক্ষার্থীদের সহায়তায় জামায়াত একটি অর্থনৈতিক প্রস্তাবও দিয়েছে। ইশতেহারের তথ্য অনুযায়ী, স্নাতক পর্যায়ের এক লাখ মেধাবী শিক্ষার্থীকে পাঁচ বছর মেয়াদে প্রতি মাসে সর্বোচ্চ ১০ হাজার টাকা করে সুদমুক্ত ঋণ প্রদান করা হবে।

ইশতেহারের অন্যান্য পরিকল্পনায় আত্মনির্ভরশীল পররাষ্ট্রনীতি, প্রতিরক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, জ্বালানি খাতের সংস্কার, টেকসই অর্থনৈতিক উন্নয়ন, কৃষি ও খাদ্য নিরাপত্তা, মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা এবং যুব ও নারী-শিশুর নিরাপত্তা নিশ্চিত করা অন্তর্ভুক্ত।

দলটির দাবি, এই ২৬ দফা বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি উন্নত, সমৃদ্ধ ও বৈষম্যহীন রাষ্ট্রে পরিণত করা সম্ভব।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. গুলশানে নতুন ডিসি, খিলগাঁওয়ে নতুন ওসি পদায়ন সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী