নির্বাচন থেকে সরে দাঁড়ালেন আবু সাইয়িদ, বিএনপি প্রার্থীকে সমর্থন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

পাবনা-১ (সাঁথিয়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার পর বিএনপিতে যোগ দেওয়া আওয়ামী লীগের সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন।

রোববার বিকেলে একটি অনলাইন গণমাধ্যমকে মোবাইল ফোনে তিনি নিজের সিদ্ধান্তের কথা জানান।

অধ্যাপক আবু সাইয়িদ বলেন, “বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে গণতন্ত্র পুনরুদ্ধার এবং স্বাধীনতার স্বপক্ষের শক্তিগুলোর ঐক্য অত্যন্ত জরুরি। মহান মুক্তিযুদ্ধে একজন সংগঠক হিসেবে আমার নৈতিক দায়িত্ব থেকেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। একই সঙ্গে এই আসনে ধানের শীষের বিজয় নিশ্চিত করা প্রয়োজন বলেই নির্বাচন থেকে সরে দাঁড়ালাম।

“জীবনে বহুবার নির্বাচন করেছি, সংসদ সদস্যও হয়েছি। ব্যক্তিগত ইমেজের চেয়ে আজ স্বাধীনতার স্বপক্ষের বৃহত্তর ঐক্যই বেশি গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যেই আমি বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমানকে পূর্ণ সমর্থন দিচ্ছি।”

অধ্যাপক আবু সাইয়িদ ছিলেন দেশের সংবিধান প্রণয়ন কমিটির সদস্য। তিনি ১৯৭৩ সালে পাবনা-১ আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। পরে ১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনেও এমপি হন এবং সে সময় শেখ হাসিনার সরকারের তথ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ব্যানারে নির্বাচন করেছেন। ১৯৯১ সালে পঞ্চম সংসদ নির্বাচনে বাকশালের প্রার্থী, ২০০১ সালে অষ্টম সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী, ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এবং ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে গণফোরামের প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন, তবে সে নির্বাচনে পরাজিত হন। সর্বশেষ ত্রয়োদশ সংসদ নির্বাচনেও তিনি পাবনা-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

গত ২১ জানুয়ারি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন অধ্যাপক আবু সাইয়িদ।

নির্বাচনী মাঠে মামলা দিয়ে তাকে ও তার সমর্থকদের হয়রানি করা হচ্ছে অভিযোগ তুলে তিনি বলেন, মুক্তিযুদ্ধবিরোধী শক্তি যেন আবার মাথাচাড়া দিয়ে উঠতে না পারে—এই লক্ষ্যেই তিনি বিএনপিকে সমর্থন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে বিএনপি মনোনীত প্রার্থী শামসুর রহমান অধ্যাপক আবু সাইয়িদের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, “অধ্যাপক আবু সাইয়িদের অভিজ্ঞতা ও সমর্থন আমাদের বিজয়কে আরও ত্বরান্বিত করবে। আমরা ঐক্যবদ্ধভাবে এই নির্বাচনে জয়ী হবো।” সূত্র: বিডিনিউজটোয়েন্টিফোর

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে