রাজনীতি
গণমিছিলে ভোটারদের উদ্দেশে রুমিন ফারহানার ‘ফ্লাইং কিস’
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে শেষ গণমিছিলে অংশ নিয়ে ভোটারদের উদ্দেশে উড়ন্ত চুমুর মাধ্যমে শুভেচ্ছা জানান। সরাইল উপজেলার কুট্টাপাড়া এলাকা থেকে বিকেল ৫টায় শুরু হওয়া মিছিলটি উপজেলা সদরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে হাজারের বেশি মানুষ অংশ নেন। মিছিল ঘিরে রুমিন ফারহানার কর্মী ও সমর্থকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছিল।
বিএনপি কাজে বিশ্বাসী, সমালোচনায় নয়: ফখরুল
বিএনপি সবসময় কাজকে গুরুত্ব দেয়, সমালোচনার রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের নারগুণ ইউনিয়নের কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক পথসভায় মির্জা ফখরুল বলেন, 'রাজনীতিতে নতুন যারা আসছে, তাদের সঙ্গে বিএনপির কোনো আপত্তি নেই, তবে তারা মিথ্যা কথা বলবেন না এবং গীবত বা কুৎসা রটাবেন না।' তিনি জামায়াতে ইসলামীকে আক্রমণ করে বলেন, 'চরমোনাইসহ দেশের আলেম-ওলামারা বলেছেন জামায়াতে ইসলামী কোনো ইসলামিক দল নয়।
গুপ্তরা নতুন জালেম, জনগণকে সতর্ক থাকতে হবে: তারেক রহমান
স্বৈরাচারের মতোই বর্তমানে কিছু গুপ্ত নেতা নতুন জালেমের ভূমিকা গ্রহণ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান। এই গুপ্তদের কাছে দেশের মা-বোনরাও নিরাপদ নয় বলেও অভিযোগ করেছেন তিনি। বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশালের বেলস পার্কে নির্বাচনী জনসভায় এ মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, 'আগামী ১২ তারিখ জনগণ তাদের নির্বাচিত করবে। কিন্তু ৫ আগস্টের পর দেখা গেছে, স্বৈরাচারের সময়ের মতোই কিছু ব্যক্তি জনগণকে ছোট করতে, অপদস্থ করতে কাজ চালাচ্ছে। এই গুপ্তরা এখন দেশের মানুষের কাছে নতুন জালেম হয়ে উঠেছে।'
২২ বছর পর রাজশাহীতে তারেক রহমান
দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামী ২৯ জানুয়ারি তিনি রাজশাহীতে এক বিশাল নির্বাচনি সমাবেশে যোগ দেবেন। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন তিনি। শনিবার (২৪ জানুয়ারি) দিবাগত রাতে রাজশাহী, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার ১৩টি সংসদীয় আসনের বিএনপি মনোনীত প্রার্থী এবং মহানগর ও জেলা বিএনপি নেতৃবৃন্দের সঙ্গে ভার্চুয়াল সভায় তারেক রহমান নিজেই এ সফরের সিদ্ধান্ত চূড়ান্ত করেন।
নির্বাচন নিয়ে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে: নাহিদ ইসলাম
নির্বাচনকে ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র চালাচ্ছে বলে দাবি করেছেন ঢাকা-১১ আসনের জোট সমর্থিত প্রার্থী ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। বুধবার (৪ ফেব্রুয়ারি) মালিবাগে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগের সময় এ দাবি করেন তিনি। নাহিদ ইসলাম বলেন, 'নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে। তাদের কূটনীতিকরা বিভিন্ন মন্তব্য দিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। আগের নির্বাচনেও আওয়ামী লীগের ভোট কারচুপিকে তারা সমর্থন করেছিল।
রাষ্ট্র পরিচালনায় ইসলামী নীতি বাস্তবায়ন করলে সমৃদ্ধি সম্ভব: চরমোনাই পীর
রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ইসলামী নীতি কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ কাঙ্ক্ষিত সমৃদ্ধি ও জাতীয় লক্ষ্য অর্জন করতে পারবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ কথা বলেন তিনি। মুফতি রেজাউল করীম বলেন, 'আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি মানুষের হাজার বছরের আধ্যাত্মিক ও জীবনাচারের নীতিকে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হিসেবে প্রস্তাব করেছে।
পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনড় হাসান মামুন, চ্যালেঞ্জ বাড়ল নুরের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে থাকার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পার হলেও তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াননি। বরং ভোটগ্রহণের দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
২০০৮ সালের মতো এবারও ধানের শীষে ৬৮০ ভোট দেবে হাতিয়া: হান্নান মাসউদ
২০০৮ সালের নির্বাচনের মতো আসন্ন ১২ তারিখের নির্বাচনেও ধানের শীষ প্রতীকে ৬৮০ ভোট পড়বে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য প্রার্থী আব্দুল হান্নান মাসউদ। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) হাতিয়ার চরকিং সাব-বাজারে নির্বাচনী গণসংযোগকালে সাধারণ মানুষের উদ্দেশে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। হান্নান মাসউদ বলেন, 'হাতিয়াকে আর বর্গাচাষী ও বহিরাগতদের হাতে তুলে দেওয়া হবে না। হাতিয়ার নেতৃত্ব দেবে হাতিয়ার সন্তানরাই। ২০০৮ সালের নির্বাচনে ধানের শীষের পক্ষে মাত্র ৬৮০ ভোট পড়লেও বড় বড় জনসমাবেশ হয়েছিল এবং ফলাফল সবার চোখের সামনেই ছিল।
জামায়াত ক্ষমতায় এলে কুড়িগ্রাম হবে উত্তরবঙ্গের ‘কৃষি-শিল্পের রাজধানী: ডা. শফিকুর রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, তার দল রাষ্ট্রক্ষমতায় এলে কুড়িগ্রামকে উত্তরবঙ্গের কৃষি-শিল্পের রাজধানী হিসেবে গড়ে তোলা হবে। তিনি নদীভাঙন ও অবকাঠামোগত পশ্চাৎপদতাকে জেলার প্রধান সমস্যা উল্লেখ করে সেগুলো সমাধানের অঙ্গীকার করেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সীমান্তে নিহত ফেলানী হত্যাকাণ্ডের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, ‘ফেলানীর বাবা-মায়ের চোখের পানি দেখেছি। ওটা শুধু পানি ছিল না, রক্তের অশ্রু ছিল।’
ঢাকার ২০ আসনে ২৫ প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার, বৈধ প্রার্থী ১৩৭
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে থাকার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পার হলেও তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াননি। বরং ভোটগ্রহণের দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
সকল দলের ভুলত্রুটি আছে, নিষিদ্ধকরণ রাজনৈতিক সমাধান নয়: শামীম হায়দার পাটোয়ারী
জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, সব রাজনৈতিক দলেরই ভুলত্রুটি রয়েছে। সেই ভুলের অজুহাতে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সমস্যার সমাধান হতে পারে না। তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং মবের ভয়ে সঠিক বিচার কার্যক্রম চালাতে পারছে না। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধুবনী কঞ্চিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পার্টির নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি, তিন জনকে শোকজ
সাংগঠনিক দায়িত্বে অবহেলার অভিযোগে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের দুই যুগ্ম আহ্বায়ক ও ১৩ সদস্যসহ মোট ১৫ জনকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে তিন সদস্যকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।