পটুয়াখালী-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অনড় হাসান মামুন, চ্যালেঞ্জ বাড়ল নুরের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে থাকার সিদ্ধান্তে অনড় অবস্থানে রয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য হাসান মামুন। মঙ্গলবার (২০ জানুয়ারি) প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন পার হলেও তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াননি। বরং ভোটগ্রহণের দিন পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

এ বিষয়ে হাসান মামুন বলেন, এলাকার সাধারণ মানুষের প্রত্যাশা ও চাপ উপেক্ষা করে নির্বাচন থেকে সরে আসার কোনো সুযোগ নেই।

এই আসনে বিএনপি জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তবে তৃণমূলে জনপ্রিয় নেতা হাসান মামুন প্রার্থিতা প্রত্যাহার না করায় নির্বাচনী সমীকরণ জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয় রাজনীতিসংশ্লিষ্টরা। তাদের মতে, এতে জোট প্রার্থীর সামনে বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হয়েছে।

জোটের প্রার্থী ঘোষণার পর দশমিনা ও গলাচিপা উপজেলার বিএনপির মূলধারার বিপুলসংখ্যক নেতাকর্মী প্রকাশ্যেই হাসান মামুনের পক্ষে মাঠে নেমেছেন। যদিও নুরুল হক নুরের পক্ষে কাজ না করার অভিযোগে দুই উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, তবুও সংশ্লিষ্ট নেতাকর্মীরা তাদের অবস্থান পরিবর্তনে অনড় রয়েছেন বলে জানা গেছে।

এদিকে, গত বৃহস্পতিবার দশমিনায় দেওয়া এক বক্তব্যে নুরুল হক নুর বলেন, তিনি কাউকেই নির্বাচনী চ্যালেঞ্জ হিসেবে দেখছেন না।

নিজের অবস্থান ব্যাখ্যা করে হাসান মামুন বলেন, ‘আমি প্রার্থিতা প্রত্যাহার করিনি এবং করবও না। জনগণের ভালোবাসা ও প্রত্যাশাই আমাকে ভোটের মাঠে থাকতে বাধ্য করেছে। ভোটগ্রহণ পর্যন্ত আমি লড়াই চালিয়ে যাব। ইনশাআল্লাহ, মানুষ জুলুম ও অবিচারের রাজনীতি প্রত্যাখ্যান করে একটি নিরাপদ ও উন্নত দশমিনা–গলাচিপা গড়ার লক্ষ্যে আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে