রাষ্ট্র পরিচালনায় ইসলামী নীতি বাস্তবায়ন করলে সমৃদ্ধি সম্ভব: চরমোনাই পীর

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে ইসলামী নীতি কার্যকরভাবে বাস্তবায়ন করতে পারলেই বাংলাদেশ কাঙ্ক্ষিত সমৃদ্ধি ও জাতীয় লক্ষ্য অর্জন করতে পারবে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

রোববার (৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে এ কথা বলেন তিনি।

মুফতি রেজাউল করীম বলেন, 'আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলটি মানুষের হাজার বছরের আধ্যাত্মিক ও জীবনাচারের নীতিকে রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হিসেবে প্রস্তাব করেছে। শরীয়াহ কেবল আইন নয়; এটি বিশ্বাস, জীবনধারা, সংস্কৃতি, অভ্যাস ও আইনের সমন্বিত রূপ।'

ভোট প্রদানের বিষয়ে চরমোনাই পীর বলেন, 'ভোট দেওয়া কেবলই ইহকালীন নয়, এটি পরকালীন দৃষ্টিকোণ থেকেও গুরুত্বপূর্ণ। ভালো নীতি ও সৎ ব্যক্তির পক্ষে ভোট দিলে তার সুফল ভোটদাতার আমলনামায় যুক্ত হবে, আর খারাপ নীতি ও অসৎ ব্যক্তির পক্ষে ভোট দিলে তার অপরাধের দায়ও ভাগ হয়ে যাবে।'

রাষ্ট্র সংস্কারের প্রসঙ্গে তিনি বলেন, 'দলের ইশতেহারে জাতীয় নির্বাচন প্রক্রিয়া স্বচ্ছ ও সুষ্ঠু করা, ক্ষমতার ভারসাম্য নিশ্চিত করা, দক্ষ ও সৎ জনপ্রশাসন গড়ে তোলা, রাজস্ব সম্প্রসারণ এবং শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা বিষয়ে অঙ্গীকার অন্তর্ভুক্ত রয়েছে।'

তিনি আরও জানান, দলের ইশতেহার পাঁচ ভাগে প্রণীত। প্রথম ভাগে রাষ্ট্র পরিচালনায় ইসলামের নীতি, গণতান্ত্রিক প্রক্রিয়ার অনুসরণ, সকল ধর্ম ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার রক্ষা, সহযোগিতামূলক বৈদেশিক সম্পর্ক, সুশাসন, স্বচ্ছতা, দুর্নীতি নির্মূল এবং নারীর মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি রাখা হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে