নির্বাচনকে ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র চালাচ্ছে বলে দাবি করেছেন ঢাকা-১১ আসনের জোট সমর্থিত প্রার্থী ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (৪ ফেব্রুয়ারি) মালিবাগে নির্বাচনী প্রচারণা ও গণসংযোগের সময় এ দাবি করেন তিনি।
নাহিদ ইসলাম বলেন, 'নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে। তাদের কূটনীতিকরা বিভিন্ন মন্তব্য দিয়ে প্রভাব বিস্তার করার চেষ্টা করছে। আগের নির্বাচনেও আওয়ামী লীগের ভোট কারচুপিকে তারা সমর্থন করেছিল। এবারও তারা এমন পরিকল্পনা করছে।'
তিনি অভিযোগ করে বলেন, 'মিডিয়া একটি নির্দিষ্ট দলকে প্রাধান্য দিচ্ছে। এছাড়া ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে নির্বাচন কমিশন নির্বাচনের পরিবেশ নষ্ট করছে।'
তিনি অভিযোগ করে বলেন, 'মিডিয়া একটি নির্দিষ্ট দলকে প্রাধান্য দিচ্ছে। এছাড়া ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দিয়ে নির্বাচন কমিশন নির্বাচনের পরিবেশ নষ্ট করছে।'