বিএনপি সবসময় কাজকে গুরুত্ব দেয়, সমালোচনার রাজনীতিতে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (৪ জানুয়ারি) সকাল ১১টায় ঠাকুরগাঁও-১ আসনের নারগুণ ইউনিয়নের কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত এক পথসভায় মির্জা ফখরুল বলেন, 'রাজনীতিতে নতুন যারা আসছে, তাদের সঙ্গে বিএনপির কোনো আপত্তি নেই, তবে তারা মিথ্যা কথা বলবেন না এবং গীবত বা কুৎসা রটাবেন না।'
তিনি জামায়াতে ইসলামীকে আক্রমণ করে বলেন, 'চরমোনাইসহ দেশের আলেম-ওলামারা বলেছেন জামায়াতে ইসলামী কোনো ইসলামিক দল নয়। তারা ইসলামের নাম ব্যবহার করে মানুষকে প্রতারণা করছে। কেউ ভোট দিয়ে জান্নাতে যাবে—এমন কথা কোনো প্রকৃত মুসলমান বিশ্বাস করতে পারে না।'
মির্জা ফখরুল অভিযোগ বলেন, জামায়াতের শীর্ষ নেতারা নারীদের সঙ্গে অশ্লীল ভাষায় কথা বলেছেন। যে দলের নেতারা মা-বোনদের সম্মান করতে পারে না, তারা দেশের উন্নয়ন কাজ কীভাবে করতে পারবে?'
পথসভায় বিএনপি মহাসচিব তারেক রহমানের পরিকল্পনার কথাও তুলে ধরেন। তার লক্ষ্য আগামী এক বছরের মধ্যে এক কোটি যুবক-যুবতীর কর্মসংস্থান নিশ্চিত করা, কৃষকদের জন্য কৃষি কার্ড চালু ও সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করা এবং এনজিও ঋণের দায়িত্ব সরকার নেবে।
ফখরুল বলেন, 'ঠাকুরগাঁওয়ে ভুট্টা চাষ ও সেচ ব্যবস্থার উন্নয়ন বিএনপির নেতৃত্বে করা হয়েছে, যা স্থানীয় কৃষক ও সাধারণ মানুষের উপকারে এসেছে।'