জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, সব রাজনৈতিক দলেরই ভুলত্রুটি রয়েছে। সেই ভুলের অজুহাতে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সমস্যার সমাধান হতে পারে না। তিনি অভিযোগ করে বলেন, বর্তমান সরকার দেশ পরিচালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে এবং মবের ভয়ে সঠিক বিচার কার্যক্রম চালাতে পারছে না।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাতে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধুবনী কঞ্চিবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পার্টির নির্বাচনী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শামীম হায়দার পাটোয়ারী বলেন, 'যারা ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনাকে ধুলিসাৎ করেছে, তাদের বিচার এই দেশের মাটিতেই হবে। দেশের জন্য সব রাজনৈতিক দলই আন্দোলন করেছে। কিন্তু একটি মহল দেশটিকে পাকিস্তানের আদলে গড়ে তুলতে চায়। তারা মা-বোনদের অসম্মান করছে এবং বাংলাদেশের স্বাধীনতার ঘোষক পরিবর্তনের অপচেষ্টা চালাচ্ছে।'
তিনি দাবি করেন, জাতীয় পার্টিই একমাত্র দল যারা দেশকে এই সংকট থেকে উদ্ধার করতে পারে। একই সঙ্গে সুন্দরগঞ্জের মানুষের নিরাপত্তা নিশ্চিত করতেও জাতীয় পার্টি সক্ষম। এজন্য তিনি আসন্ন নির্বাচনে লাঙল প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।
জাপা মহাসচিব বলেন, 'দেশে সুশাসনের চরম অভাব রয়েছে। দেশ একটি ক্লান্তিলগ্নে দাঁড়িয়ে আছে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে জাতীয় পার্টিকে ক্ষমতায় আনতে হবে।'
তিনি অভিযোগ করেন, দেড় বছরে বর্তমান সরকার দেশকে নরকে পরিণত করেছে। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে মব সন্ত্রাস মোকাবিলার আহ্বানও জানান তিনি।
সুন্দরগঞ্জের উন্নয়নের প্রসঙ্গে শামীম হায়দার পাটোয়ারী বলেন, 'তাকে নির্বাচিত করে সংসদে পাঠানো হলে ধুবনী কঞ্চিবাড়িকে একটি আলাদা উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। এটি তার একটি অসমাপ্ত কাজ।'
সভায় আরও বক্তব্য দেন জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য মো. ওয়াহেদুজ্জামান সরকার বাদশা, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান মণ্ডলসহ স্থানীয় নেতৃবৃন্দ।