ঢাকা-১৭ আসনে বিএনপির ব্যতিক্রমী প্রচারণা, লিফলেটের সঙ্গে গাছের চারা বিতরণ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ঢাকা-১৭ আসনে ধানের শীষের পক্ষ থেকে এক ব্যতিক্রম ধরনের নির্বাচনী প্রচারণা চালানো হয়েছে। ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এইচ এম আবু জাফরের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণের পাশাপাশি গাছের টব ও চারা তুলে দেওয়া হয়।

প্রচারণার সময় বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত দেশ গড়ার পরিকল্পনার কথা তুলে ধরা হয়। এ পরিকল্পনার অংশ হিসেবে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর যে অঙ্গীকার করা হয়েছে, তা বাস্তবায়নে জনসচেতনতা সৃষ্টি করতেই এ উদ্যোগ নেওয়া হয় বলে জানান আয়োজকরা।

কর্মসূচি চলাকালে ছাত্রদল নেতা এইচ এম আবু জাফর বলেন, 'জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় গাছ লাগানো অত্যন্ত জরুরি। ঢাকা শহরে গাছের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে এবং খোলা জায়গারও সংকট রয়েছে। এ অবস্থায় বাসাবাড়ির ছাদ ও ব্যালকনিতে ফুলগাছসহ বিভিন্ন ধরনের গাছ লাগানোর মাধ্যমে অক্সিজেনের যোগান ও নির্মল বায়ু নিশ্চিত করা সম্ভব।'

তিনি আরও বলেন, 'ঢাকা-১৭ আসনের জনগণকে পরিবেশ রক্ষায় সচেতন করা এবং গাছ লাগাতে উদ্বুদ্ধ করতেই লিফলেটের সঙ্গে ফুলগাছ ও অন্যান্য গাছের চারা বিতরণ করা হচ্ছে।'

এই নির্বাচনী প্রচারণার সময় স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ব্যতিক্রমী এ পরিবেশবান্ধব প্রচারণায় এলাকাবাসীর মধ্যে ইতিবাচক সাড়া লক্ষ্য করা যাচ্ছে বলেও জানিয়েছেন তারা।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা