আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কারের বিরোধিতা করে জাতীয় পার্টি ‘না’ ভোট দেবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। তিনি বলেন, দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে জনগণকে ‘না’ ভোট দেওয়ার জন্য অনুরোধ জানানো হবে। সরকারের এ ধরনের উদ্যোগ সংবিধানবিরুদ্ধ এবং এর ফলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ধ্বংস হয়ে যাবে।

মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে জাতীয় পার্টির চূড়ান্ত প্রার্থীদের নাম ঘোষণা অনুষ্ঠানে এসব কথা বলেন জি এম কাদের। সংবাদ সম্মেলনে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী জানান, ৩০০ সংসদীয় আসনের মধ্যে ১৯৬টিতে জাতীয় পার্টির প্রার্থী রয়েছে।

জুলাই সনদের ভিত্তিতে সংবিধান সংস্কার হলে দেশ অচল হয়ে পড়বে দাবি করে জি এম কাদের বলেন, তিনি দীর্ঘদিন সংবিধান নিয়ে কাজ করেছেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সেমিনারে অংশ নিয়েছেন। তাঁর মতে, স্বৈরাচার রোধের নামে যে সংস্কারের প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে প্রধানমন্ত্রীর কার্যকর ক্ষমতা সীমিত করে দেওয়া হয়েছে। ক্ষমতা ছাড়া কোনো সরকার দেশ পরিচালনা করতে পারে না বলেও মন্তব্য করেন তিনি।

গণভোটে ‘না’ ভোট দেওয়ার পক্ষে অবস্থান নিয়ে জি এম কাদের বলেন, এ ধরনের সংবিধান সংশোধনী বেআইনি ও অবাস্তব। এসব প্রস্তাব বাস্তবায়িত হলে দেশে কোনো স্থিতিশীলতা থাকবে না এবং অল্প সময়ের মধ্যেই সরকার ভেঙে পড়বে। আইন প্রয়োগ করাও সম্ভব হবে না বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন এবং দাবি করেন, সংস্কার প্রস্তাবগুলো জনগণের স্বার্থের পরিপন্থী।

অন্তর্বর্তী সরকারকে সাংবিধানিক সরকার উল্লেখ করে জি এম কাদের বলেন, সংবিধান সংস্কার প্রশ্নে গণভোট কোনো সাংবিধানিক বিধান নয়। শুধুমাত্র নির্বাচিত সংসদই সাংবিধানিক পরিবর্তন আনতে পারে। তিনি আরও বলেন, বিদ্যমান সংবিধানে গণভোটের নির্দিষ্ট বিধান থাকলেও বর্তমানে গণভোট আয়োজনের সুযোগ নেই।

মামলার নামে হুজ্জতি করা হচ্ছে অভিযোগ করে জাপা চেয়ারম্যান বলেন, সাধারণ মানুষকে মামলা দিয়ে নির্যাতন ও নিপীড়ন করা হচ্ছে। তাঁর দাবি, অন্তর্বর্তী সরকার মামলার নামে জনগণের ওপর স্টিম রোলার চালাচ্ছে। পাশাপাশি দলীয় নেতা-কর্মীদের ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

জাতীয় পার্টি শেষ পর্যন্ত মাঠে থাকবে কি না—এ প্রশ্নের জবাবে জি এম কাদের বলেন, দল কখনো মাঠ ছেড়ে দেবে না। জনগণের কণ্ঠস্বর হিসেবে জাতীয় পার্টি শেষ পর্যন্ত রাজপথে থাকবে বলে তিনি জানান।

আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের মামলার ভয় দেখানো হচ্ছে উল্লেখ করে সাবেক বিরোধীদলীয় নেতা বলেন, দেশের প্রত্যেক নাগরিকের ভোটাধিকার রয়েছে। তাঁর অভিযোগ, আওয়ামী লীগের কর্মী-সমর্থকদের ওপর অমানবিক নির্যাতন চালানো হচ্ছে এবং অনেক ক্ষেত্রে জামিন দেওয়া হচ্ছে না। কারাগার থেকে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে বলেও তিনি দাবি করেন এবং এ বিষয়ে তালিকা প্রকাশের আহ্বান জানান।

জি এম কাদের বলেন, আওয়ামী লীগকে ফ্যাসিস্ট বলা হলেও বর্তমান পরিস্থিতিতে দেশে নাৎসিবাদের মতো শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা চলছে। তাঁর মতে, প্রথমে আওয়ামী লীগকে আঘাত করা হয়েছে, এখন জাতীয় পার্টির ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে এবং ভবিষ্যতে অন্যদেরও রেহাই দেওয়া হবে না।

নিজেকে সংসদীয় গণতন্ত্রের সবচেয়ে অভিজ্ঞ ব্যক্তি দাবি করে তিনি বলেন, ফ্যাসিবাদের জায়গায় যে নাৎসিবাদ চালু হচ্ছে, তা সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করতে হবে। এখনই সতর্ক না হলে সবাই ধ্বংসের মুখে পড়বে বলে হুঁশিয়ারি দেন তিনি।

বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে জি এম কাদের বলেন, আওয়ামী লীগ একসময় বৈষম্য ও দুর্নীতির রাজত্ব কায়েম করেছিল, বিষয়টি দেশে-বিদেশে তুলে ধরার চেষ্টা করেছিল জাতীয় পার্টি। তাঁর দাবি, সেই আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে সরকারের পতন ঘটে। একতরফা নির্বাচন দেশের সব রাজনৈতিক দলই করেছে বলেও মন্তব্য করেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জাতীয় পার্টির সমর্থনে ২৬টি আসনে প্রার্থিতা প্রত্যাহার করলেও জাতীয় পার্টি মাত্র ১১টি আসনে জয়লাভ করে। এর ফলে বিরোধীদলীয় নেতা হিসেবে দায়িত্ব পান জি এম কাদের।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে