আমরা নারী প্রার্থী না দিলেও জোটে নারী প্রার্থী আছে: জামায়াতের নায়েবে আমির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত সরাসরি কোনো নারী প্রার্থী দিলেও জোটের পক্ষ থেকে নারী প্রার্থী রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে আয়োজিত জামায়াতে ইসলামীর পলিসি সামিটের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

জামায়াতের কোনো নারী প্রার্থী না থাকার বিষয়ে ব্যাখ্যা দিয়ে তাহের জানান, ঐকমত্য কমিশনের আলোচনায় নারীদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণের জন্য ৫ থেকে ১৫ শতাংশ আসন সংরক্ষণের একটি প্রস্তাব এসেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী এ প্রস্তাবের সঙ্গে একমত পোষণ করেছে।

তিনি বলেন, 'এই সিদ্ধান্ত যদি আইনে পরিণত হয়, তাহলে আমরা নারীদের সরাসরি নির্বাচনে প্রার্থী দিতে সম্মত থাকব এবং সে অনুযায়ী তা বাস্তবায়ন করব।'

নির্বাচনী প্রচারণায় অনলাইন কার্যক্রম প্রসঙ্গে জামায়াতের এই নেতা বলেন, অনলাইন প্রচারণা একটি নতুন কৌশল, যা আগে তেমনভাবে ছিল না। নির্বাচন কমিশনের আচরণবিধি (আরপিও) যতটুকু অনুমোদন দেয়, তার মধ্যেই অনলাইন বিলবোর্ড ও ডিজিটাল মাধ্যমে প্রচারণা চালানো হবে।

তবে জামায়াতের মূল লক্ষ্য সরাসরি ভোটারদের সঙ্গে যোগাযোগ স্থাপন বলে উল্লেখ করে তিনি বলেন, 'আমরা ওয়ান টু ওয়ান কন্টাক্টকে বেশি গুরুত্ব দিচ্ছি। এজন্য আমাদের কর্মীরা ঘরে ঘরে গিয়ে মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগ করার চেষ্টা করছে।'

দল সরকার গঠনের প্রস্তুতি প্রসঙ্গে সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, 'জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে শুধু দলীয় সদস্যদের মধ্য থেকে নয়, বরং যোগ্যতা বিবেচনায় দেশের বিভিন্ন পর্যায় থেকে মন্ত্রী নির্বাচিত করা হবে।'

তিনি বলেন, 'বাংলাদেশে অর্থমন্ত্রী হওয়ার মতো যোগ্য মানুষ আছে, স্বাস্থ্যমন্ত্রী হওয়ার মতো মানুষ আছে। পুরো দেশকে বিবেচনায় নিলে যোগ্য লোকের কোনো অভাব নেই।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে