হাসিনাকে ‘লাত্থি দিয়ে’ ভারতে পাঠিয়েছি, আপনাদেরও সেভাবেই ডিল করব: সাদিক কায়েম

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

একটি রাজনৈতিক দল গণভোটে ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে দাবি করে তাদের সঙ্গে শেখ হাসিনার মতোই ‘ডিল’ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে আয়োজিত এক গণজমায়েতে তিনি এসব কথা বলেন। কর্মসূচিটির আয়োজন করে দেশের পাঁচটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রসংসদের সমন্বয়ে গঠিত ‘ঐক্যবদ্ধ ছাত্রসংসদ’।

সাদিক কায়েম বলেন, “আপনারা কি সেই হাসিনা হতে চান? তাহলে বলে দিন। আমরা হাসিনাকে যেভাবে বিদায় করেছি, যেভাবে লাত্থি দিয়ে ভারতে পাঠাই দিছি, ঠিক সেভাবেই আপনাদের সঙ্গে ডিল করব।”

ডাকসুর ভিপি অভিযোগ করে বলেন, “একটি দল ‘না’-এর পক্ষে অবস্থান নিয়েছে। এই ‘না’ মানে হচ্ছে ভারতের দালালি করা, দিল্লির দালালদের পক্ষে অবস্থান নেওয়া এবং স্বাধীন বাংলাদেশে পিলখানা হত্যাকাণ্ডের বন্দোবস্ত করা।”

তিনি আরও বলেন, “‘না’ মানে বিচারিক হত্যাকাণ্ডের মাধ্যমে আবার জাতীয় নেতাদের শহীদ করার পরিকল্পনা।”

বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নাম উল্লেখ করে সাদিক কায়েম বলেন, “আমাদের সম্মানিত তারেক রহমান বিভিন্ন জায়গায় বক্তৃতা দিচ্ছেন। কিন্তু সেই মঞ্চে একবারের জন্যও আমরা ‘হ্যাঁ’-এর স্লোগান বা ডায়লগ শুনি না।”

তিনি প্রশ্ন তোলেন, “তাহলে আমরা কি ধরে নেব আপনি ‘না’-এর পক্ষে অবস্থান নিচ্ছেন? ‘না’ মানে হলো হাসিনা, ‘না’ মানে হলো মোদি, ‘না’ মানে হাসিনার ফ্যাসিবাদী কাঠামো রাষ্ট্রের ভেতরে রেখে দেওয়া।”

সাদিক কায়েম বলেন, “জুলাই প্রজন্ম বেঁচে থাকতে ফ্যাসিবাদি রাজনীতি ও ‘না’-এর পক্ষে দালালি করা কাউকে কোনো জায়গা দেওয়া হবে না।” শেষে তিনি সিলেটবাসীর প্রতি আহ্বান জানান, “প্রতিটি গ্রাম ও মহল্লায় গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে প্রচারণা চালাতে হবে।”

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তারেক রহমান সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. জাতিসংঘে ভাষণ, ‘আমাদের’ বিরাট পদোন্নতি বলে উচ্ছ্বসিত ড. ইউনূস সদ্য. সংস্কার ছাড়া জ্বালানি সংকটের সমাধান নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. ঢাকার সাবেক পুলিশ সুপারসহ বরখাস্ত ৬ কর্মকর্তা সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিস্ফোরক মামলার আসামি দুই বছর আগে ক্যান্সারে মারা যাওয়া যুবলীগ নেতা সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে