জামায়াতের আমিরের প্রার্থিতা বাতিল চেয়ে সিইসিকে স্মারকলিপি নারী নেত্রীদের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
সংবিধানবিরোধী অবস্থান ও নারীবিদ্বেষী বক্তব্যের অভিযোগে রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল এবং দলটির আমির ডা. শফিকুর রহমানের প্রার্থিতা বাতিলের দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের কাছে স্মারকলিপি দিয়েছেন বিভিন্ন নারী সংগঠনের নেত্রীরা।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসির সঙ্গে সাক্ষাৎ করে তারা এ স্মারকলিপি দেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু।

তিনি বলেন, জামায়াতে ইসলামীর নারী নেতৃত্ব ও নারীর ভূমিকা নিয়ে অবস্থান চরম অবমাননাকর, যা সংবিধান, মুক্তিযুদ্ধের চেতনা ও গণতন্ত্রবিরোধী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জামায়াত আমিরের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে কর্মজীবী নারীদের নিয়ে দেওয়া মন্তব্য পুরো নারীসমাজকে হেয় করেছে।

মোশরেফা মিশু বলেন, 'ডা. শফিকুর রহমানের দেওয়া মন্তব্য শুধু নারীদের প্রতি অবমাননাই নয়; বরং দেশের কোটি কোটি শ্রমজীবী ও আত্মমর্যাদাশীল নারীর শ্রম, সম্মান ও সামাজিক অবদানকে অস্বীকার করার শামিল।'

তিনি জানান, পরে ওই মন্তব্যকে ‘হ্যাকিং’-এর ফল বলে দাবি করা হলেও ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে এমন বক্তব্যের ক্ষেত্রে এ ব্যাখ্যা গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের কোনো আনুষ্ঠানিক বক্তব্য, প্রামাণ্য তথ্য বা স্বচ্ছ তদন্তের ফলাফল এখনো জনসমক্ষে আসেনি।

তিনি আরও বলেন, ‘হ্যাকিং অভিযোগে একজনকে আটক দেখানো হলেও পুলিশের পক্ষ থেকে পরস্পরবিরোধী তথ্য এসেছে। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনী জানায়, ওই ব্যক্তির বিরুদ্ধে হ্যাকিংয়ের সঙ্গে জড়িত থাকার কোনো সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি। এসব ঘটনায় তথাকথিত হ্যাকিং দাবিটি আরও প্রশ্নবিদ্ধ হয়েছে।'

নারী নেত্রীরা বলেন, 'দেশের পোশাকশিল্পসহ বিভিন্ন খাতে শ্রমজীবী নারীরা কয়েক দশক ধরে জাতীয় অর্থনীতি ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তাদের অবদানকে অবমূল্যায়ন করে প্রকাশ্যে এ ধরনের বক্তব্য দেওয়া সংবিধানস্বীকৃত সমতা, মানবাধিকার ও নারীর মর্যাদার পরিপন্থি।'

জামায়াত আমিরের বক্তব্যের সমালোচনা করে তারা বলেন, 'এ ধরনের মন্তব্য নারীর প্রতি ঘৃণা, বৈষম্য ও সহিংসতার সংস্কৃতিকে উসকে দেয় এবং নারী শ্রমিকদের নিরাপত্তা ও কর্মপরিবেশকে হুমকির মুখে ফেলে। একজন রাজনৈতিক নেতৃত্বের আসনে থাকা ব্যক্তির কাছ থেকে এমন দায়িত্বজ্ঞানহীন বক্তব্য গ্রহণযোগ্য নয়।'

এ সময় তারা চার দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো—অবিলম্বে ওই অবমাননাকর বক্তব্য প্রকাশ্যে প্রত্যাহার; কর্মজীবী নারী ও নারী শ্রমিকদের কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা; ভবিষ্যতে নারীর মর্যাদা ও শ্রমকে হেয় করে এমন বক্তব্য না দেওয়ার সুস্পষ্ট অঙ্গীকার; এবং নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে জামায়াত আমিরের প্রার্থিতা বাতিল।

স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সামিনা লুৎফা, গার্মেন্টস শ্রমিক মুক্তি আন্দোলনের সভাপতি শবনম হাফিজ, এনপিএ মুখপাত্র ফেরদৌস আরা রুমী, নারীর রাজনৈতিক অধিকার ফোরামের সংগঠক নাফিসা রায়হান, আইনজীবী ও অধিকারকর্মী তাবাসসুম মেহেনাজ মিমিসহ বিভিন্ন নারী নেত্রী ও অধিকারকর্মীরা।

নারী নেত্রীরা বলেন, নারীদের নিয়ে দেওয়া জামায়াত আমিরের বক্তব্য সংবিধানের নারী-পুরুষ সমতার নীতির সঙ্গে সরাসরি সাংঘর্ষিক। এ ধরনের নারীবিদ্বেষী অবস্থান নিয়ে কোনো দল রাজনীতি করতে পারে না। তাই জামায়াতে ইসলামীর নিবন্ধন ও সংশ্লিষ্ট ব্যক্তির নির্বাচনে অংশগ্রহণ বাতিল হওয়া উচিত।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী