নির্বাচন বানচালের ষড়যন্ত্র রুখতে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান তারেক রহমানের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
দেশের ভবিষ্যৎ কোন পথে যাবে, তা জনগণই আগামী ১২ ফেব্রুয়ারি নির্ধারণ করবে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।  একটি মহল পরিকল্পিতভাবে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে অভিযোগ করে এ ষড়যন্ত্র রুখে দিতে জনগণকে ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত এক বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তারেক রহমান বলেন, 'উত্তরবঙ্গের কৃষি অর্থনীতিকে টেকসই করতে রাজশাহীর বরেন্দ্র অঞ্চলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রায় এক হাজার কোটি টাকার পদ্মা সেচ প্রকল্পকে পুনরুজ্জীবিত করা হবে। দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে প্রকল্পটি বন্ধ করে রাখা হয়েছে।'

তিনি বলেন, 'ধানের শীষ বিজয়ী হলে এই সেচ প্রকল্পের সুফল শুধু রাজশাহীতেই সীমাবদ্ধ থাকবে না। রাজশাহী থেকে শুরু করে সুদূর পঞ্চগড় পর্যন্ত প্রতিটি কৃষকের ঘরে সেচের পানি পৌঁছে দেওয়া হবে। উৎপাদন বাড়লে কৃষকের আয় বাড়বে, আর কৃষক হাসলে হাসবে বাংলাদেশ।'

বিএনপি চেয়ারম্যান তার বক্তব্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচি এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে গৃহীত সেচ প্রকল্পগুলোর অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, 'এসব উদ্যোগ উত্তরবঙ্গের কৃষিকে সমৃদ্ধ করেছিল, কিন্তু গত ১৬ বছরে পদ্মা কেন্দ্রিক বৃহৎ সেচ প্রকল্পটি কার্যত অচল করে রাখা হয়েছে।'

রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের আম চাষীদের দুর্দশার কথাও উল্লেখ করেন তারেক রহমান।

তিনি বলেন, 'আধুনিক সংরক্ষণ ব্যবস্থার অভাবে প্রতিবছর বিপুল পরিমাণ আম নষ্ট হয়ে যায়। বিএনপি ক্ষমতায় এলে আমের জন্য বিশেষায়িত কোল্ড স্টোরেজ ও গুদাম নির্মাণ করা হবে, যাতে চাষীরা ন্যায্যমূল্য পান।'

এছাড়া উত্তরবঙ্গের যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তনে পদ্মা নদীর ওপর নতুন একটি ‘পদ্মা ব্রিজ’ নির্মাণের প্রতিশ্রুতি দেন তিনি। এই সেতু উত্তরাঞ্চলের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে কাজ করবে বলে মত জানান তিনি।

প্রান্তিক নারীদের ক্ষমতায়নের লক্ষ্যে প্রতিটি পরিবারে ‘ফ্যামিলি কার্ড’ চালুর ঘোষণাও দেন বিএনপি চেয়ারম্যান। এই কার্ডের মাধ্যমে নারীরা সরাসরি সরকারি সুবিধা পাবেন এবং স্বাবলম্বী হতে পারবেন বলে তিনি জানান।

দীর্ঘ ২২ বছর পর রাজশাহীর জনসভায় তারেক রহমানের উপস্থিতি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ সৃষ্টি করে। সমাবেশে রাজশাহী বিভাগের আট জেলার বিভিন্ন স্থান থেকে লক্ষাধিক মানুষের সমাগম ঘটে, ফলে পুরো রাজশাহী মহানগরীতে যান চলাচল ব্যাহত হয়।

জনসভা থেকে দলের নেতা-কর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, 'উন্নয়ন ও কৃষকবান্ধব রাজনীতির বার্তা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। ধানের শীষ শুধু একটি প্রতীক নয়, এটি উত্তরবঙ্গের কৃষকের ভাগ্য বদলের চাবিকাঠি।’

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘে ভাষণে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির দাবি জানালেন এরদোয়ান সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী