রাজনীতি
শেখ হাসিনাকে ছাড়া ভারত-বাংলাদেশ সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত
ম্যাগাজিনটির সিনিয়র অ্যাসোসিয়েট এডিটর নম্রতা বিজি আহুজা ভারতবিরোধী মনোভাব বৃদ্ধি নিয়ে প্রশ্ন করলে মির্জা ফখরুল বলেন, প্রথমত পানি বণ্টন ইস্যুতে শুধু আলোচনা নয়, আন্তরিক সমাধান প্রয়োজন। দ্বিতীয়ত সীমান্ত হত্যা অবশ্যই বন্ধ হতে হবে, যা কোনো সভ্য সমাজে গ্রহণযোগ্য নয়। তৃতীয়ত বাণিজ্য বৈষম্য ন্যায্যভাবে মোকাবিলা করতে হবে। তিনি বলেন, ক্রিকেট সংক্রান্ত সাম্প্রতিক ঘটনাটি ছিল দুর্ভাগ্যজনক ও অপ্রয়োজনীয়, যা উভয় পক্ষেই প্রতিক্রিয়া তৈরি করেছে। সার্বভৌমত্ব, আত্মসম্মান ও পারস্পরিক বিশ্বাসের ভিত্তিতে দ্রুত আলোচনার মাধ্যমে এসব সমস্যার সমাধান হওয়া উচিত। খালেদা জিয়ার শোকের সময় ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সফরকে তিনি ইতিবাচক পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
এনসিপির সদস্য সচিব আখতার হোসেনকে হত্যার হুমকি, থানায় জিডি
জিডিতে আখতার হোসেন উল্লেখ করেন, তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে সংসদীয় আসন নম্বর–২২, রংপুর-৪ (পীরগাছা–কাউনিয়া) থেকে ১১ দল সমর্থিত ও এনসিপির মনোনীত প্রার্থী। শনিবার বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে পীরগাছা থানাধীন ছাওলা ইউনিয়নের কিশামত গ্রামে নির্বাচনী প্রচার-প্রচারণার সময় একটি অপরিচিত মোবাইল নম্বর থেকে তাঁর ব্যবহৃত ফোন নম্বরে কল করে প্রাণনাশের ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। হুমকি দেওয়ার পরপরই কলটি কেটে দেওয়া হয়।
দাঁড়িপাল্লাকে জয়ী করা ঈমানি দায়িত্ব: ব্যারিস্টার শাহরিয়ার কবির
ভোলা-২ (দৌলতখান–বোরহানউদ্দিন) আসনে জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম। দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। জামায়াত প্রার্থীর সরে দাঁড়ানোর খবরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনি প্রচারের প্রথম দিন দৌলতখান উপজেলা জামায়াতে ইসলামীর নির্বাচনি কার্যালয় দিনভর বন্ধ ছিল।
বিএনপি ক্ষমতায় গেলে ‘বিডিআর’ নাম পুনর্বহাল করবে: তারেক রহমান
রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত বাংলাদেশ রাইফেলস (বিডিআর)–এর নাম পুনর্বহাল করা হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে তিনি সেনাবাহিনীর সঙ্গে আলোচনা করে পিলখানার হত্যাকাণ্ডের দিনটিকে শহীদ সেনা দিবস, সেনা হত্যাযজ্ঞ দিবস অথবা জাতীয় শোক দিবস হিসেবে ঘোষণার কথাও জানান।
দুই দশক পর চট্টগ্রামে নির্বাচনি সফরে তারেক রহমান
দীর্ঘ দুই দশক পর নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে রোববার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারপারসন তারেক রহমান। শনিবার (২৪ জানুয়ারি) গুলশানে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির নির্বাচনী পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। মাহদী আমিন বলেন, 'চট্টগ্রামে তারেক রহমান প্রথমে স্থানীয় একটি হোটেলের হল রুমে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থীর সঙ্গে ইয়ুথ পলিসি টক অনুষ্ঠানে অংশ নেবেন। সেখানে শিক্ষা, কর্মসংস্থান, কৃষি, নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন বিষয়ে বিএনপির নীতি ও পরিকল্পনা নিয়ে মতবিনিময় করবেন এবং তরুণদের পরামর্শ নেবেন।
ক্ষমতায় গেলে সেনাবাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করবে না বিএনপি: তারেক রহমান
বিএনপি ক্ষমতায় এলে কোনোভাবেই সেনাবাহিনীকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে ২০০৯ সালের পিলখানা হত্যাকাণ্ডে নিহত সেনা সদস্যদের পরিবার এবং অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, 'সেনাবাহিনীর গৌরব ফিরিয়ে আনার বিষয়টি শুধু কথার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং তা অর্জন ও ধারণ করার বিষয়।
জামায়াত ক্ষমতায় এলে উত্তরাঞ্চলের নদী পুনরুজ্জীবিত করবে: শফিকুর রহমান
জামায়াতে ইসলামী দেশের সরকার গঠন করলে উত্তরাঞ্চলের মৃত নদীগুলোকে পুনরুজ্জীবিত করার জন্য কার্যক্রম গ্রহণ করবে বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৪ জানুয়ারি) গাইবান্ধার পলাশবাড়ি এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ে এক নির্বাচনি জনসভায় এ প্রতিশ্রুতি দেন তিনি। নদীকে জীবনের রক্তনালী হিসেবে আখ্যায়িত করে শফিকুর রহমান বলেন, 'নদীকে অবহেলা শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেনি, বরং উত্তরাঞ্চলের মানুষের অর্থনৈতিক ও সামাজিক জীবনেও বিরূপ প্রভাব ফেলেছে। নদীর জীবন ফিরে এলে, নর্থবঙ্গের জীবনও ফিরে আসবে, ইনশাআল্লাহ।'
জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে সংঘটিত সহিংস ঘটনার প্রতিবাদে এবার জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের। পাঠানো বার্তায় বলা হয়, নির্বাচনকে কেন্দ্র করে শেরপুরসহ দেশের বিভিন্ন স্থানে ঘটে চলা সহিংসতার প্রতিবাদে এই জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
স্বাধীনতার ঘোষক ইস্যুতে যা বললেন জামায়াত আমির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, একাত্তরে বাংলাদেশের স্বাধীনতার প্রথম ঘোষণা চট্টগ্রাম থেকেই উচ্চারিত হয়েছিল এবং সেই ঘোষণা দিয়েছিলেন এলডিপি চেয়ারম্যান ড. কর্নেল (অব.) অলি আহমদ বীরবিক্রম, জিয়াউর রহমান নন। সোমবার (২ ফেব্রুয়ারি) চট্টগ্রাম নগরীর বন্দর কলেজ মাঠে ১১ দলীয় জোটের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, 'চট্টগ্রাম বাংলাদেশের সংগ্রামী ইতিহাসের গুরুত্বপূর্ণ কেন্দ্র। কর্নেল অলি আহমদ সবার আগে ‘উই রিভল্ট’ বলে স্বাধীনতার ডাক দেন এবং জিয়াউর রহমানকে সামনে এগিয়ে নিতে ভূমিকা রাখেন।'
যে কারণে বিএনপিতে যোগদান, বললেন ভিপি জিতু
শনিবার (৭ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি বলেন, 'বাংলাদেশ আজ ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। ১৯৪৭ সালের দেশভাগ, ১৯৫২ সালের ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ছাত্র-জনতার গণঅভ্যুত্থান—এই ধারাবাহিক সংগ্রাম অন্যায়, দমন-পীড়ন ও ফ্যাসিবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থাকার শিক্ষা দিয়েছে। এই ঐতিহাসিক চেতনাই তার রাজনৈতিক বিশ্বাসের ভিত্তি।'
প্রথমবার পডকাস্টে তারেক রহমান, তুলে ধরবেন আগামীর বাংলাদেশের রোডম্যাপ
প্রথমবারের মতো পডকাস্টে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এই পডকাস্টে তিনি আগামীর বাংলাদেশের জন্য নিজের পরিকল্পনা, অঙ্গীকার, স্বপ্ন ও রূপকল্প তুলে ধরবেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় পডকাস্টটি প্রচারিত হবে বিএনপির অফিশিয়াল ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে। রাজনীতির প্রথাগত মঞ্চের বাইরে এসে আধুনিক যোগাযোগমাধ্যমে কথা বলার প্রস্তুতি নিয়েছেন তারেক রহমান। ঐতিহ্যের পথ ছেড়ে আধুনিকতার সেতুবন্ধনে, নতুন যুগের ভাষায় তিনি সরাসরি পৌঁছাতে চান তরুণ প্রজন্মের কাছে। পডকাস্টের এই পর্বে কোনো উপস্থাপক থাকছেন না; নিজেই নিজের ভাষায় তুলে ধরবেন ভবিষ্যৎ বাংলাদেশের জন্য তার সুদূরপ্রসারী পরিকল্পনা।
জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত নবনিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে অনুষ্ঠিত এ বৈঠকে বাংলাদেশের চলমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উভয় পক্ষ মতবিনিময় করেন। পাশাপাশি শিল্প ও বাণিজ্যের অবস্থা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, রাষ্ট্রীয় সংস্কার কার্যক্রম এবং রোহিঙ্গা সংকটসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু আলোচনায় উঠে আসে। সাক্ষাৎকালে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও গণতান্ত্রিক অগ্রযাত্রায় জামায়াতে ইসলামীর ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন।