রাজনীতি
বিএনপিকে সমর্থন দিয়ে সরে দাঁড়ালেন জামায়াত জোটের প্রার্থী
বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে নেত্রকোনা-২ (সদর–বারহাট্টা) আসনে প্রার্থিতা প্রত্যাহার করেছেন ১১ দলীয় জোট সমর্থিত বাংলাদেশ খেলাফত আন্দোলনের (বটগাছ) মনোনীত প্রার্থী মোহাম্মদ গাজী আব্দুর রহীম রুহী। সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মোক্তারপাড়া জেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে তিনি নির্বাচনের মাঠ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
আওয়ামী লীগ নিষিদ্ধ করা গণতন্ত্র নয়, ‘রূপান্তরের মোড়কে কর্তৃত্ববাদ’: দ্য প্রিন্টকে শেখ হাসিনা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম স্থগিত ও দলটির নির্বাচন থেকে বাদ পড়াকে গণতন্ত্রের পরিপন্থি আখ্যা দিয়েছেন দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য প্রিন্ট-কে দেওয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে তিনি বলেছেন, দেশের সবচেয়ে পুরোনো ও জনপ্রিয় রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে কোনো নির্বাচনকে মুক্ত, সুষ্ঠু বা বৈধ বলা যায় না। এটি সংস্কার নয়; বরং ‘রূপান্তরের মোড়কে কর্তৃত্ববাদ’। শেখ হাসিনা বলেন, 'আওয়ামী লীগকে নির্বাচন থেকে দূরে সরিয়ে রাখার অর্থ কয়েক কোটি বাংলাদেশির ভোটাধিকার কেড়ে নেওয়া।
আমাদের অন্তত পাঁচ বছর পরীক্ষা করুন: জামায়াত আমির
আগামী দিনের বাংলাদেশ গড়তে বিভক্তির রাজনীতি নয়, জামায়াতে ইসলামী সাম্য ও ঐক্যের বার্তা নিয়ে জনগণের কাছে পৌঁছাতে চায় বলে মন্তব্য করেছেন দলটির আমির ডা. শফিকুর রহমান। তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, অন্তত পাঁচটি বছর জামায়াতকে পরীক্ষা করে দেখুন। শুক্রবার (২৩ জানুয়ারি) নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রংপুরে আয়োজিত এক সমাবেশে এসব কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, 'আমরা বিভক্তি নয়, সাম্য ও ঐক্যের বার্তা নিয়ে আপনাদের দুয়ারে এসেছি। অন্তত পাঁচটি বছর আমাদের সুযোগ দিয়ে পরীক্ষা করে দেখুন।'
আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর ১১তম মৃত্যুবার্ষিকী আজ। শনিবার (২৪ জানুয়ারি) দিনটি উপলক্ষে কোকোর স্মরণে দোয়া, মিলাদ মাহফিল ও কবর জিয়ারতের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। দলীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল সাড়ে ৯টায় বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নেতৃত্বে নেতাকর্মীরা বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর কবর জিয়ারত করেন।
বিএনপির হামলায় উপজেলা সেক্রেটারি নিহতের ঘটনায় জামায়াত আমিরের পোস্ট
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় নির্বাচনী ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে চেয়ার বসাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও ধাওয়া–পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে জামায়াতে ইসলামীর উপজেলা সেক্রেটারি মাওলানা রেজাউল করিম নিহত হন। এ ঘটনায় নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
ঢাকা–১২ আসনের প্রার্থী সাইফুল হক ও সাইফুল আলমের সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ৩
রাজধানীর হাতিরঝিল এলাকায় ঢাকা–১২ আসনে বিএনপি-সমর্থিত ওয়ার্কার্স পার্টির কোদাল প্রতীকের প্রার্থী সাইফুল হক এবং স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলমের (ফুটবল প্রতীক) সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ সংঘর্ষ হয়। এতে কোদাল প্রতীকের তিনজন সমর্থক আহত হন।
জামায়াতের এক পাল্লায় ‘গোপনে’ আমেরিকা, আরেক পাল্লায় ভারত: চরমোনাই পীর
জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লার এক পাল্লায় গোপনে আমেরিকা এবং অন্য পাল্লায় ভারত রয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, যারা দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে মাঠে নেমেছে, তারা স্বার্থান্বেষী মহল। দাঁড়িপাল্লাকে ইনসাফ ও ন্যায়ের প্রতীক বলা হলেও বাস্তবে এর এক পাশে আমেরিকা এবং আরেক পাশে ভারত গোপনে অবস্থান করছে।
মির্জা আব্বাস বাংলাদেশের ‘নাম্বার ওয়ান গডফাদার’: নাসীরুদ্দীন পাটওয়ারী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাসকে বাংলাদেশের ‘নাম্বার ওয়ান গডফাদার’ হিসেবে আখ্যা দিয়েছেন তাঁর প্রতিদ্বন্দ্বী নাসীরুদ্দীন পাটওয়ারী। তিনি দাবি করেন, বাংলাদেশে যদি অপরাধীদের র্যাঙ্কিং করা হয়, তবে মির্জা আব্বাসই হবেন ‘ক্রিমিনাল নাম্বার ওয়ান’।
অজ্ঞাত নম্বর থেকে এনসিপি নেতাকে হত্যার হুমকি
জিডি সূত্রে জানা যায়, গত ১ ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক ৪টা ৫৪ মিনিটে নিজ বাসায় অবস্থানকালে একটি বিদেশি নম্বর থেকে হোয়াটসঅ্যাপ কল ও বার্তার মাধ্যমে হুমকি পান জয়নাল আবেদীন শিশির। কলদাতা নিজের পরিচয় গোপন রেখে তাকে রাজনৈতিক ও শ্রমিক কার্যক্রম থেকে সরে দাঁড়ানোর জন্য চাপ দেয়। অন্যথায় তাকে ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করা হবে বলে হুমকি দেওয়া হয়।
নীতির লড়াইয়ে প্রতিদ্বন্দ্বিতার আহ্বান জামায়াত আমিরের
জামায়াত আমির বলেন, সহিংসতার পথ পরিহার করে নীতি, কর্মসূচি ও জনসম্পৃক্ত আলোচনার মাধ্যমে এগিয়ে যেতে হবে। জনগণের কথা শোনা, তাদের মতামতের ভিত্তিতে নীতি প্রণয়ন এবং সেই নীতিগুলো নিয়ে উন্মুক্ত বিতর্কের মধ্য দিয়েই দেশের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। নিয়মিত জনসংযোগ ও আলোচনার মাধ্যমে জামায়াতে ইসলামী ভিন্নধর্মী রাজনৈতিক চর্চার দৃষ্টান্ত স্থাপন করছে বলেও তিনি দাবি করেন।
‘আসমানে ফয়সালা হয়ে গেছে তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী’: ছাত্রনেতা আমান
ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান বলেছেন, “আসমানে ফয়সালা হয়ে গেছে—তারেক রহমানই আগামীর প্রধানমন্ত্রী। আপনারা যদি অবহেলিত তালতলীর উন্নয়ন চান, তাহলে ধানের শীষে ভোট দিন।” শনিবার (৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তালতলী উপজেলার মালিপাড়া সালেহিয়া মাদ্রাসা মাঠে ধানের শীষের নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।
এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী
ভোলা-২ (দৌলতখান–বোরহানউদ্দিন) আসনে জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম। দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। জামায়াত প্রার্থীর সরে দাঁড়ানোর খবরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনি প্রচারের প্রথম দিন দৌলতখান উপজেলা জামায়াতে ইসলামীর নির্বাচনি কার্যালয় দিনভর বন্ধ ছিল।