এবার নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
ভোলা-২ (দৌলতখান–বোরহানউদ্দিন) আসনে জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মুফতি মাওলানা ফজলুল করিম। দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি নির্বাচনি প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজেকে প্রত্যাহার করে নেন। জামায়াত প্রার্থীর সরে দাঁড়ানোর খবরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নির্বাচনি প্রচারের প্রথম দিন দৌলতখান উপজেলা জামায়াতে ইসলামীর নির্বাচনি কার্যালয় দিনভর বন্ধ ছিল। এ সময় এলাকায় গুঞ্জন ছড়িয়ে পড়ে, ১০ দলীয় ইসলামী জোটের পক্ষ থেকে জামায়াত প্রার্থী নির্বাচনে অংশ নেওয়ার সবুজ সংকেত পাননি।

শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে দৌলতখান উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আশ্রাফ উদ্দিন ফারুক গণমাধ্যমকে জানান, ১০ দলীয় ইসলামী জোটের সিদ্ধান্ত অনুযায়ী ভোলা-২ আসনে এলডিপির প্রার্থী মোখফার উদ্দিন চৌধুরীকে ছাতা প্রতীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

তিনি বলেন, 'আমরা মাঠে আমাদের সাংগঠনিক কার্যক্রম চালিয়ে যাব। তবে জোটের প্রার্থী আমাদের ডাকেননি, এমনকি এখন পর্যন্ত কোনো ধরনের সহযোগিতাও চাননি।'

এদিকে বোরহানউদ্দিন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও আসন পরিচালক মাওলানা মাকসুদুর রহমান তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক বিবৃতিতে জানান, ১০ দলীয় ইসলামী জোটের কেন্দ্রীয় নীতিগত সিদ্ধান্ত এবং বৃহত্তর ইসলাহী স্বার্থ বিবেচনায় নিয়ে তারা নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি লেখেন, 'এটি কোনো দুর্বলতা বা ভয়ের বহিঃপ্রকাশ নয়; বরং সংগঠনের শৃঙ্খলা, উম্মাহর ঐক্য ও আল্লাহর সন্তুষ্টিকে অগ্রাধিকার দেওয়ার একটি কঠিন কিন্তু প্রয়োজনীয় সিদ্ধান্ত।'

তিনি আরও বলেন, 'এই সিদ্ধান্তে অনেকের মনে কষ্ট বা হতাশা তৈরি হওয়া স্বাভাবিক, তবে আল্লাহর ওপর ভরসা রেখে কল্যাণের পথেই অবিচল থাকার আহ্বান জানাই। আজ এক ধাপ পিছিয়ে এলেও আদর্শ ও ন্যায়ের সংগ্রাম থেমে থাকবে না।'

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম