রাজনীতি

জিয়াউর রহমানের মতো ভুল পথে হাঁটছেন তারেক রহমান: আসিফ মাহমুদ

জিয়াউর রহমানের মতো ভুল পথে হাঁটছেন তারেক রহমান: আসিফ মাহমুদ

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চিন্তা জিয়াউর রহমানের করা একই ভুলের পুনরাবৃত্তি হতে পারে। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। আসিফ মাহমুদ বলেন, 'রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে একটি দলের প্রধানকে বলতে শোনা গেছে— ‘জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারে’।

২৫ জুলাই, ২০২৬
জামায়াত নেতার ভারতের সঙ্গে চুক্তির দাবি ‘অপকৌশল বা অজ্ঞতা’: মাহদী আমীন

জামায়াত নেতার ভারতের সঙ্গে চুক্তির দাবি ‘অপকৌশল বা অজ্ঞতা’: মাহদী আমীন

জামায়াতে ইসলামীর নায়েবে আমির ড. আব্দুল্লাহ মুহাম্মদ তাহেরের বক্তব্যকে ‘অপকৌশল বা অজ্ঞতা’ বলে আখ্যা দিয়ে বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমীন বলেছেন, ভারতের সঙ্গে বিএনপির কোনো গোপন চুক্তি হয়নি। শনিবার (২৪ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় ঢাকায় সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ড. মাহদী আমীন এই মন্তব্য করেন। এর আগে, ড. তাহের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কালিকাপুর ইউনিয়নের নির্বাচনী সমাবেশে দাবি করেছিলেন যে বিএনপি চেয়ারপারসন তারেক রহমান ভারতের সঙ্গে তিনটি শর্তে চুক্তি করেছেন।

২৫ জুলাই, ২০২৬
ডা. না হয়েও পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ

ডা. না হয়েও পদবি ব্যবহার করায় জামায়াত প্রার্থীকে শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ফেনী-৩ আসনের (সোনাগাজী–দাগনভুঁঞা) জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ ফখরুদ্দিন মানিককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দেওয়া হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির দায়িত্বপ্রাপ্ত যুগ্ম জেলা জজ (ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল) সাজ্জাতুন নেছা এ নোটিশ জারি করেন। নোটিশে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে প্রকাশিত লিফলেট, ব্যানার ও ফেস্টুনে মোহাম্মদ ফখরুদ্দিন মানিক তার নামের আগে ‘ডা.’ পদবি ব্যবহার করছেন।

২৫ জুলাই, ২০২৬
এনসিপির ১৩ নেতার পদত্যাগ

এনসিপির ১৩ নেতার পদত্যাগ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) হবিগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক কমিটির ১৩ নেতা স্বেচ্ছায় পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন এনসিপির হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব মাহবুবুল বারী চৌধুরী। তিনি জানান, পদত্যাগকারী নেতারা কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব বরাবর লিখিত পদত্যাগপত্র পাঠিয়েছেন। এর আগে, বুধবার রাত সাড়ে ১২টার দিকে হবিগঞ্জ শহরের বেবিস্ট্যান্ড এলাকায় এনসিপির একাংশের অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা পদত্যাগের ঘোষণা দেন।

২৫ জুলাই, ২০২৬
ভয় পেয়ো না চাঁদাবাজ, তোমার হাতেও সম্মানের কাজ তুলে দেব: ডা. শফিকুর রহমান

ভয় পেয়ো না চাঁদাবাজ, তোমার হাতেও সম্মানের কাজ তুলে দেব: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সমাজে যারা চাঁদাবাজির সঙ্গে জড়িত, তাদের হাতেও সম্মানের কাজ তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে, যাতে তারা মর্যাদার সঙ্গে জীবনযাপন করতে পারে। শনিবার (২৪ জানুয়ারি) গাইবান্ধার পলাশবাড়ীতে এস এম উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে এসব কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, 'ভয় পেয়ো না চাঁদাবাজ, তোমরাও এই সমাজের মানুষ। আমরা ইনশাআল্লাহ তোমাদের হাতেও সম্মানের কাজ তুলে দেব। সেদিন আর সমাজে মুখ লুকিয়ে চলতে হবে না।'

২৫ জুলাই, ২০২৬
নির্বাচনী গণসংযোগে বাধার অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

নির্বাচনী গণসংযোগে বাধার অভিযোগ নাসীরুদ্দীন পাটওয়ারীর

ঢাকা–৮ আসনে নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে বাধার মুখে পড়ার অভিযোগ করেছেন সংসদ সদস্য পদপ্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। যুবদলের কয়েকজন নেতা পরিকল্পিতভাবে এ বাধা সৃষ্টি করেছেন বলে দাবি করেছেন তিনি। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অভিযোগ করেন তিনি। পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী উল্লেখ করেন, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী এদিন মালিবাগ কাঁচাবাজার এলাকায় তাঁদের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়।

২৫ জুলাই, ২০২৬
ঢাকার ছয় স্থানে আজ তারেক রহমানের জনসভা

ঢাকার ছয় স্থানে আজ তারেক রহমানের জনসভা

ঢাকা সিটি করপোরেশনের উত্তর ও দক্ষিণ এলাকায় দুই দিনে মোট ১৪টি জনসভায় অংশ নেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এর মধ্যে আজ রোববার (৮ ফেব্রুয়ারি) ঢাকা উত্তরের ছয়টি সংসদীয় আসনে জনসভায় বক্তব্য দেবেন তিনি। দলীয় কর্মসূচি অনুযায়ী, আজ দুপুর ২টায় ঢাকা-১৭ আসনে নিজ নির্বাচনী এলাকা ইসিবি চত্বরে প্রথম জনসভায় বক্তব্য রাখবেন তারেক রহমান। এরপর ঢাকা-১৬ আসনের পল্লবী ২ নম্বর ওয়ার্ডের লাল মাঠে দুপুর ২টা ৪০ মিনিটে দ্বিতীয় জনসভা অনুষ্ঠিত হবে।

২৫ জুলাই, ২০২৬
‘হ্যাঁ' ভোট মানেই ফ্যাসিবাদ-দুর্নীতির বিরুদ্ধে অবস্থান: জামায়াত আমীর

‘হ্যাঁ' ভোট মানেই ফ্যাসিবাদ-দুর্নীতির বিরুদ্ধে অবস্থান: জামায়াত আমীর

"হ্যাঁ" ভোট মানে চাঁদাবাজি, সন্ত্রাস, ফ্যাসিবাদ, দুর্নীতি ও অবিচারের বিরুদ্ধে দৃঢ় অবস্থান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান। একটি মানবিক, ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়তে সবাইকে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। শনিবার (২৩) বগুড়ার আলতাফুনেচ্ছা খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে এ কথা বলেন তিনি। ডা. শফিকুর রহমান বলেন, 'বগুড়ার ঘরে ঘরে হ্যাঁ ভোট পৌঁছে দিতে হবে এবং সবাইকে হ্যাঁ ভোটে উদ্বুদ্ধ করতে হবে। হ্যাঁ ভোটে সমর্থন দিলে দেশে আর ফ্যাসিবাদ ফিরে আসবে না।'

২৫ জুলাই, ২০২৬
২২ বছর পর রাজশাহীতে তারেক রহমান, মাদ্রাসা ময়দানে জনসমাগম

২২ বছর পর রাজশাহীতে তারেক রহমান, মাদ্রাসা ময়দানে জনসমাগম

দীর্ঘ ২২ বছর পর রাজশাহীতে পা রাখলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট রাজশাহীর শাহমখদুম বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে তিনি হযরত শাহমখদুম (র.) দরগা শরিফে জিয়ারত করবেন। এরপর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে আয়োজিত নির্বাচনি জনসভায় বক্তব্য রাখার কথা রয়েছে তার। জনসভাকে ঘিরে সকাল থেকেই মাদ্রাসা মাঠে আসতে শুরু করেন বিএনপির নেতাকর্মীরা। তারেক রহমানকে এক নজর দেখতে মাঠের আশপাশে জড়ো হয়েছেন সাধারণ মানুষও।

২৫ জুলাই, ২০২৬
১২ আসনে প্রার্থী ঘোষণা করল নাগরিক ঐক্য

১২ আসনে প্রার্থী ঘোষণা করল নাগরিক ঐক্য

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১২টি সংসদীয় আসনে প্রার্থী ঘোষণা করেছে নাগরিক ঐক্য। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না এসব আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেন।

২৫ জুলাই, ২০২৬
জামায়াতের নির্বাচনি বাস ক্যাম্পেইন উদ্বোধন

জামায়াতের নির্বাচনি বাস ক্যাম্পেইন উদ্বোধন

রাজধানীর মিরপুর-১০ এলাকায় আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) মাল্টিমিডিয়া নির্বাচনি বাস উদ্বোধন করে এই প্রচারণার সূচনা করেন দলটির আমির ডা. শফিকুর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে ডা. শফিকুর রহমান বলেন, 'দেশের সম্পদ এবং সম্মান যাদের হাতে নিরাপদ, ১২ তারিখ তাদের হাতেই দেশের চাবি উঠবে। দেশবাসী এবার পরিবর্তন চায়। জামায়াত চায় দেশের মানুষের বিজয়। নির্বাচনে ১৮ কোটি মানুষ বিজয়ী হবে, যদি জামায়াত বিজয়ী হয়।'

২৫ জুলাই, ২০২৬
একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে: ফজলুর রহমান

একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে: ফজলুর রহমান

একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে মন্তব্য করে কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সিনিয়র আইনজীবী, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান বলেছেন, এই দেশে আবারও একটি মুক্তিযুদ্ধ হবে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে মিঠামইন বাজারের বালুর মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি। ফজলুর রহমান বলেন, 'একেকটা জঙ্গি ছেলে এখন জাতীয় নেতা হয়ে বসে আছে। এই দেশে আবারও মুক্তিযুদ্ধের প্রয়োজন হতে পারে।

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি