জিয়াউর রহমানের মতো ভুল পথে হাঁটছেন তারেক রহমান: আসিফ মাহমুদ

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮
বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চিন্তা জিয়াউর রহমানের করা একই ভুলের পুনরাবৃত্তি হতে পারে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

আসিফ মাহমুদ বলেন, 'রয়টার্সে প্রকাশিত এক সাক্ষাৎকারে একটি দলের প্রধানকে বলতে শোনা গেছে— ‘জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতিতে ফিরতে পারে’। জনগণ যদি শেখ হাসিনা বা তার পরিবারকে রাজনীতিতে ফেরাতে চাইত, তাহলে গণ-অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটত না এবং এত মানুষের প্রাণহানিও ঘটত না।'

তিনি আরও বলেন, 'জনগণ ১৯৭৫ সালেও বাকশাল চায়নি। সে সময় একটি সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়েই বাকশালের পতন হয়েছিল।'

সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ দাবি করে বলেন, জিয়াউর রহমান তার রাজনৈতিক জীবনে একটি বড় ভুল করেছিলেন। বাকশালের প্রতিষ্ঠাতা শেখ মুজিবুর রহমানের কন্যাকে রাজনীতিতে সক্রিয় হওয়ার সুযোগ দেওয়ার ফলেই পরবর্তী সময়ে গুম, হত্যা ও সহিংসতার রাজনীতি তৈরি হয়েছে। সেই ভুলের খেসারত জাতিকে দীর্ঘদিন দিতে হয়েছে।'

আসিফ মাহমুদ বলেন, 'আমরা জিয়াউর রহমানকে শ্রদ্ধা করি, কিন্তু তিনি একটি ভুল করেছিলেন। বাকশালের প্রতিষ্ঠাতার মেয়েকে রাজনীতিতে ফিরিয়ে আনার পরিণতিতে তিন দশকের বেশি সময় ধরে বাংলাদেশকে চরম মূল্য দিতে হয়েছে।'

তিনি দাবি করেন, এর ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ের শিকার হতে হয়েছে এবং শেষ পর্যন্ত তিনি পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। একই ভুলের পথে তারেক রহমান এগোচ্ছেন বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে আওয়ামী লীগ বা শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরা প্রসঙ্গে প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, জনগণ চাইলে যে কেউ রাজনীতিতে অংশ নিতে পারে। এই বক্তব্য ঘিরেই রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম সদ্য. পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়: গুতেরেস সদ্য. জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিলেন প্রধানমন্ত্রী সদ্য. ১০০০ টাকার নোট বাতিল চেয়ে আইনি নোটিশ সদ্য. নাশকতা দমনে ব্যর্থতা ঢাকতে বিএনপি নাসীরুদ্দীন পাটওয়ারীর বক্তব্য বিকৃত করছে: এনসিপি সদ্য. বাংলাদেশের সঙ্গে কেমন সম্পর্ক চায় ভারত, জানালেন জয়সওয়াল সদ্য. প্রাথমিকে ১৪ হাজার সহকারী শিক্ষক নিয়োগ চূড়ান্ত, যোগদান ১ অক্টোবর সদ্য. বিএনপিতে সুবিধাবাদীদের দাপট, হতাশ ত্যাগী নেতাকর্মীরা সদ্য. সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা সদ্য. বিশ্বমঞ্চে দেশের জনগণের অধিকার ও উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী সদ্য. কয়েক দফা কমার পর বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম