রাজনীতি
সুষ্ঠু নির্বাচনে বাধা হয়ে দাঁড়ালে পরিণতি ফ্যাসিস্টদের মতোই হবে: নাহিদ ইসলাম
ভিডিও বক্তব্যে নাহিদ ইসলাম অভিযোগ করেন, ১১-দলীয় জোটের প্রার্থী ও সমর্থকদের বিভিন্ন স্থানে লক্ষ্যবস্তু করা হচ্ছে। তিনি বলেন, এ ধরনের পরিস্থিতি তাদের কাছে কোনোভাবেই কাম্য বা প্রত্যাশিত নয়। নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি জানান, সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা করলেও সাম্প্রতিক কিছু ঘটনায় তাদের মধ্যে গভীর আশঙ্কা তৈরি হয়েছে।
জামায়াত আমিরের বাসায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান–এর সঙ্গে সাক্ষাৎ করতে তাঁর বাসভবন ও কার্যালয়ে পৌঁছেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর চেয়ারম্যান তারেক রহমান। রোববার সন্ধ্যা ৭টার দিকে তিনি জামায়াত আমিরের বাসায় পৌঁছান।
টাকাসহ বিভিন্ন জেলায় জামায়াতের ১২ নেতা আটক
জাতীয় নির্বাচন ও গণভোটের আগের দিন বুধবার দেশের বিভিন্ন এলাকায় ভোট কেনার অভিযোগে জামায়াতের অন্তত ১২ জন নেতা আটক হয়েছেন। সৈয়দপুর, কুমিল্লা, শরীয়তপুর, পটুয়াখালী, সিরাজগঞ্জ, জামালপুর, নারায়ণগঞ্জ ও ঢাকার একাধিক এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করা হয়। নোয়াখালীতে হ্যান্ডবিল ও টাকা বিতরণের অভিযোগে এক প্রার্থীর কয়েকজন সমর্থককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিরাজগঞ্জে একজন জামায়াত নেতা জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যান বলেও জানা গেছে।
ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির লাইসেন্স দেওয়া হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, দেশের রাজনৈতিক অঙ্গনে এক পক্ষ ভারতীয় গোলামি মেনে নেওয়ার জন্য প্রস্তুত, আর আরেক পক্ষ স্বাধীনতা ও আজাদীর আদর্শে দৃঢ়ভাবে অটল। তিনি অভিযোগ করেন, একটি দল ফ্যামিলি কার্ডের নামে চাঁদাবাজির নতুন লাইসেন্স দিয়ে জনগণের অর্থ লুটপাটে নেমেছে।
এনসিপির ফরিদপুর জেলা আহ্বায়ক অপু ঠাকুর অব্যাহতি
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফরিদপুর জেলা আহ্বায়ক হাসিবুর রহমান অপু ঠাকুরকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে এনসিপির কেন্দ্রীয় কমিটির সদস্য (দপ্তর সেল) তৌহিদ আহমেদ আশিকের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জান্নাতের কথা বলে তারা মানুষের ইমান নষ্ট করছে: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা দেশ পরিচালনার কোনো পরিকল্পনা না দিয়ে শুধুমাত্র জান্নাতের কথা বলে, তারা মানুষের ঈমান নষ্ট করছে। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে হবে। শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলীতে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।
নির্বাচনী পদযাত্রা ঘোষণা এনসিপির, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবি
জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে। এই প্রেক্ষাপটে মাঠপর্যায়ে সক্রিয় হওয়ার ঘোষণা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগামী ২৫ জানুয়ারি থেকে সারাদেশে ১১ দিনের নির্বাচনী পদযাত্রা শুরু করবে দলটি। শুক্রবার (২৩ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
জামায়াতের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির
নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলেছে বিএনপি। ভোটারদের ব্যক্তিগত তথ্য ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ, ধর্মীয় অনুভূতির অপব্যবহার, অর্থের বিনিময়ে ভোট কেনার চেষ্টা এবং প্রশাসনিক শৃঙ্খলাবিরোধী বক্তব্যের মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট করার অভিযোগ করেছে দলটি।
আ.লীগকে ফিরিয়ে আনতে কাজ করছে বিএনপি: এনসিপি
আওয়ামী লীগকে পুনরায় রাজনীতিতে ফিরিয়ে আনতে বিএনপি কাজ করছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার রাতে রাজধানীর বাংলামোটরে দলের কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
জামায়াতের সভায় বক্তব্য: 'এই দেশে কোনো বিধর্মী সংসদ প্রতিনিধি থাকতে পারে না'
বরগুনা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীর নির্বাচনি জনসভায় দেওয়া এক বক্তব্য ঘিরে স্থানীয়ভাবে ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। জনসভায় বক্তব্যে এক ব্যক্তি বলেন, ‘৮০ ভাগ মুসলমানের এই দেশে কোনো বিধর্মী বা অশোভনীয় সংসদ প্রতিনিধি থাকতে পারে না।’ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণার প্রথম দিনে এই ঘটনাটি ঘটে। বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলা স্কুল মাঠে জামায়াতে ইসলামী আয়োজিত জনসভায় আফজাল হোসেন নামের ওই ব্যক্তি এ বক্তব্য দেন।
‘খুব ঠান্ডা শীত এলে এখনো পিঠে ব্যথা হয়,কারাগারে নির্যাতনের ফল’
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন তারেক রহমান। ফিরে এসেই তিনি যেন বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে। লন্ডনের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে গত ২৫ ডিসেম্বর ঢাকায় পা রাখার পর থেকেই সময় যেন তাঁর জন্য দ্রুত গতিতে এগোচ্ছে। বিমানবন্দরে তাঁকে স্বাগত জানাতে জড়ো হয়েছিল লাখো মানুষ। এর মাত্র পাঁচ দিনের মাথায় তাঁর মা, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যু—যা দেশজুড়ে শোক ও আবেগের ঢেউ তোলে।
সঠিক নেতৃত্ব বেছে নিতে হবে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায়: কর্নেল অলি আহমদ
এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) ড. অলি আহমেদ বীর বিক্রম বলেছেন, আল্লাহ তায়ালা জনগণকে নেতা নির্বাচনের ক্ষমতা দিয়েছেন। জনগণ যদি অসৎ নেতৃত্ব বেছে নেয়, তাহলে তার খেসারত পাঁচ বছর ধরে দিতে হয়। তাই মানবতা ও ন্যায়ভিত্তিক সমাজ গড়তে সঠিক নেতৃত্ব নির্বাচন করা অত্যন্ত জরুরি। তিনি বলেন, সিঙ্গাপুরের মতো একটি বাণিজ্যিক কেন্দ্র গড়ে তুলতে হলে ঈমানদার, সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বের বিকল্প নেই। দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করা এবং মহেশখালী, কুতুবদিয়া ও মাতারবাড়ির স্বার্থ রক্ষায় ১১ দলীয় জোটকে বিজয়ী করতে হবে।