জামায়াতের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ বিএনপির

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে একাধিক অনিয়মের অভিযোগ তুলেছে বিএনপি। ভোটারদের ব্যক্তিগত তথ্য ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ, ধর্মীয় অনুভূতির অপব্যবহার, অর্থের বিনিময়ে ভোট কেনার চেষ্টা এবং প্রশাসনিক শৃঙ্খলাবিরোধী বক্তব্যের মাধ্যমে নির্বাচনী পরিবেশ নষ্ট করার অভিযোগ করেছে দলটি।

বুধবার ২৮ জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ তুলে ধরেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

সংবাদ সম্মেলনে মাহদী আমিন বলেন, নির্বাচনী প্রচারণার আড়ালে কতিপয় ব্যক্তি ভোটারদের ব্যক্তিগত তথ্য ও জাতীয় পরিচয়পত্র সংগ্রহ করছে, যা বাংলাদেশ নির্বাচন কমিশনের নজরে এসেছে। তিনি উল্লেখ করেন, জাতীয় পরিচয়পত্র নিবন্ধন আইন, ২০১০ অনুযায়ী অন্যের জাতীয় পরিচয়পত্র বহন বা হস্তান্তর করা আইনত দণ্ডনীয়।

তিনি আরও বলেন, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫-এর বিধি অনুযায়ী কোনো রাজনৈতিক দল, প্রার্থী বা তাদের পক্ষে কেউ নির্বাচনী এলাকায় কোনো ব্যক্তি, গোষ্ঠী বা প্রতিষ্ঠানে চাঁদা, অনুদান বা উপহার দিতে কিংবা দেওয়ার প্রতিশ্রুতি দিতে পারেন না। এ ধরনের কার্যক্রম স্পষ্টভাবে শাস্তিযোগ্য অপরাধ।

জামায়াতের দিকে ইঙ্গিত করে মাহদী আমিন বলেন, একটি নির্দিষ্ট দলের শীর্ষ নেতারা ফ্যাসিবাদী আমলের পুরোনো মিথ্যা ও প্রতারণামূলক ‘দুর্নীতির বিশ্বচ্যাম্পিয়ন’ বয়ান নতুন করে প্রচারের দায়িত্ব নিয়েছেন।

২০০১ থেকে ২০০৬ সালের দুর্নীতির সূচক তুলে ধরে তিনি বলেন, জাতীয়ভাবে প্রমাণিত যে বিএনপি ক্ষমতায় আসার পর দুর্নীতির হার ধারাবাহিকভাবে কমেছে। ২০০১ সালের অক্টোবরে বিএনপি সরকার গঠনের সময় একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সূচকে বাংলাদেশের দুর্নীতির স্কোর ছিল ০.৪, যা ১৯৯৬ থেকে ২০০১ মেয়াদে ক্ষমতায় থাকা তৎকালীন সরকারের সময়কার চিত্রকে প্রতিফলিত করে।

মাহদী আমিন বলেন, পরবর্তী সময়ে দুর্নীতির বিষয়ে বিএনপির জিরো টলারেন্স নীতি ও সুশাসনের ফলে পরিস্থিতির উন্নতি ঘটে। তিনি দাবি করেন, যে দল দুর্নীতি দমনে শক্ত ভূমিকা রেখেছে এবং স্বাধীন দুর্নীতি দমন কমিশন গঠন করেছে, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ পরিকল্পিত অপপ্রচার ছাড়া কিছু নয়।

জামায়াতকে ইঙ্গিত করে তিনি বলেন, বিস্ময়করভাবে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ওই দলটি নিজেই সরকারের অংশ ছিল। সে সময় তাদের দুজন মন্ত্রী ও কয়েকজন সংসদ সদস্য থাকলেও তখন দুর্নীতির বিষয়ে কোনো বক্তব্য শোনা যায়নি। বর্তমানে নির্বাচনী মাঠে নেমে তারা একই ধরনের ফ্যাসিবাদী প্রচারণা চালাচ্ছে, যা বিএনপির দৃষ্টিতে রাজনৈতিক দ্বিচারিতা।

তিনি আরও বলেন, ভোট চাইতে গিয়ে ওই দলটি ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে, জান্নাতের প্রলোভন দিচ্ছে, কোরআন শরিফে শপথ করাচ্ছে এবং বিকাশ নম্বরে টাকা দেওয়ার প্রস্তাব দিচ্ছে। যারা নিজেরাই টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, তারাই আবার দুর্নীতির কথা বলছে, যা তাদের কথিত সততাকে প্রশ্নবিদ্ধ করে।

এ সময় বগুড়ায় জামায়াত আমিরের দেওয়া পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন ও বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার ঘোষণার প্রসঙ্গ টেনে মাহদী আমিন বলেন, এসব সিদ্ধান্ত ইতিমধ্যে রাষ্ট্রীয় পর্যায়ে অনুমোদিত এবং প্রশাসনিক প্রক্রিয়া চলমান। বিদ্যমান সিদ্ধান্তকে নতুন প্রতিশ্রুতি হিসেবে উপস্থাপন করে বগুড়াবাসীকে বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে।

নওগাঁয় বিএনপির পক্ষে প্রচার চালানোর কারণে এক মুয়াজ্জিনকে চাকরিচ্যুত করার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, এটি একজন নাগরিকের গণতান্ত্রিক অধিকার হরণের জঘন্য দৃষ্টান্ত। একই সঙ্গে তিনি ওই মুয়াজ্জিনের পুনর্বহালের দাবি জানান।

সিলেটে এক প্রার্থীর বক্তব্যের সমালোচনা করে মাহদী আমিন বলেন, নির্বাচিত হলে তাকে জিজ্ঞাসা না করে পুলিশ কারও বাড়িতে যেতে পারবে না—এমন বক্তব্য নিঃসন্দেহে অসাংবিধানিক এবং প্রশাসনিক শৃঙ্খলার পরিপন্থী।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি