টাকাসহ বিভিন্ন জেলায় জামায়াতের ১২ নেতা আটক

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯

জাতীয় নির্বাচন ও গণভোটের আগের দিন বুধবার দেশের বিভিন্ন এলাকায় ভোট কেনার অভিযোগে জামায়াতের অন্তত ১২ জন নেতা আটক হয়েছেন। সৈয়দপুর, কুমিল্লা, শরীয়তপুর, পটুয়াখালী, সিরাজগঞ্জ, জামালপুর, নারায়ণগঞ্জ ও ঢাকার একাধিক এলাকায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করা হয়। নোয়াখালীতে হ্যান্ডবিল ও টাকা বিতরণের অভিযোগে এক প্রার্থীর কয়েকজন সমর্থককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। সিরাজগঞ্জে একজন জামায়াত নেতা জনতার ধাওয়া খেয়ে পালিয়ে যান বলেও জানা গেছে।

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে ৭৪ লাখ টাকাসহ আটক করা হয়। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়। শরীয়তপুরে যৌথ বাহিনীর অভিযানে সাড়ে ৭ লাখ টাকাসহ জামায়াতের এক কর্মী আটক হন। কুমিল্লার মুরাদনগরে হাবিবুর রহমান হেলালী নামে এক নেতা ভোটারদের মধ্যে ২ লাখ টাকা বিতরণের সময় স্থানীয় জনতার হাতে আটক হন।

সিরাজগঞ্জ-২ আসনের কামারখন্দ উপজেলায় চারজন জামায়াত নেতাকর্মী ৭১ হাজার টাকাসহ আটক হলেও পরে প্রশাসন তাদের ছেড়ে দেয়। এ ঘটনায় জামায়াতের পক্ষ থেকে দাবি করা হয়, কেন্দ্রীয় খরচের জন্য ওই টাকা বহন করা হচ্ছিল।

ঢাকা-৬ আসনের সূত্রাপুর এলাকায় নায়েবে আমির মো. হাবিবকে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে আটক করা হয়। ভ্রাম্যমাণ আদালত তাকে দুই দিনের কারাদণ্ড দেন। পটুয়াখালী-১ আসনের মির্জাগঞ্জে ভোটারদের টাকা বিতরণের সময় কামাল হোসেন নামে এক জামায়াত নেতা আটক হন।

নারায়ণগঞ্জ-৩ আসনের সোনারগাঁয়ে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগে এক কর্মীকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। জামালপুর-৩ আসনে এক স্বতন্ত্র প্রার্থীর পক্ষে টাকা বিতরণের সময় তিন কর্মী জনতার হাতে আটক হন এবং পরে তাদের সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

চট্টগ্রামের চন্দনাইশে অবৈধভাবে টাকা বিতরণের অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। এ সময় সেখান থেকে ১০ লাখ ৪৯ হাজার টাকা ও একটি নোহা মাইক্রোবাস জব্দ করা হয়।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি