জান্নাতের কথা বলে তারা মানুষের ইমান নষ্ট করছে: সালাহউদ্দিন

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৮

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, যারা দেশ পরিচালনার কোনো পরিকল্পনা না দিয়ে শুধুমাত্র জান্নাতের কথা বলে, তারা মানুষের ঈমান নষ্ট করছে। এ বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকতে হবে।

শুক্রবার (২৩ জানুয়ারি) কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলীতে এক নির্বাচনী পথসভায় এসব কথা বলেন তিনি।

সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের উৎপাদিত পণ্যের গায়ে যেমন লেখা থাকে ‘মেইড ইন বাংলাদেশ’, তেমনি আওয়ামী লীগ হলো ‘মেইড ইন ইন্ডিয়া’। ইন্ডিয়ার মাল ইন্ডিয়ায় রপ্তানি হয়ে গেছে, এখন দেশে নতুন করে পাকিস্তানি মাল আসবে নাকি—এ প্রশ্ন রাখেন তিনি।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ একসময় একটি রাজনৈতিক দল ছিল, এখন তা একটি মাফিয়া পার্টিতে পরিণত হয়েছে। দলটি বর্তমানে বাংলাদেশের বিপক্ষ শক্তি হিসেবে প্রতিষ্ঠিত।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে এমন একটি বাংলাদেশ গড়ে উঠবে, যেখানে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসবে না।

বিএনপির এই নেতা বলেন, গরিব মানুষ ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে। কৃষকের মেরুদণ্ড শক্তিশালী হলে জাতির মেরুদণ্ডও শক্তিশালী হবে। বিএনপি বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নয়নের পক্ষের দল।

এর আগে সকালে সালাহউদ্দিন আহমদ পেকুয়া উপজেলার মগনামায় গণসংযোগের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। পরে তিনি চকরিয়ার সুরাজপুর-মানিপুর, কাকারা, লক্ষ্যারচরসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. ‘শুধু সার চেয়েছিল, এখন ঘরছাড়া’, গ্রেপ্তার আতঙ্কে কুড়িগ্রামের কৃষকেরা সদ্য. ঠাকুরগাঁওয়ে মিড ডে মিলের দুধ খেয়ে হাসপাতালে ৩৫ শিক্ষার্থী সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি