রাজনীতি
নতুন সরকার শপথ ভঙ্গের মাধ্যমে জুলাই সনদকে অবজ্ঞা করেছে: মাওলানা গাজী আতাউর রহমান
তিনি বলেন, “দুই জোট নির্বাচনের আগেই আসন ভাগাভাগি করেছে। নির্বাচন হয়েছে লোক দেখানো। এটি কোনো বিচ্ছিন্ন জালিয়াতি নয়, বরং পরিকল্পিত নির্বাচন।” তিনি আরও বলেন, “টিআইবি’র রিপোর্টেও নির্বাচনে চরম অনিয়ম ও জালিয়াতির কথা উঠে এসেছে। ইসলামী আন্দোলন সততার পরিচয় দিতে গিয়ে চরম বৈষম্যের শিকার হয়েছে। এরপরও দেশের স্বার্থ ও জনগণের কল্যাণে আমরা অনেক কিছু মেনে নিয়েছি। কিন্তু নতুন সরকার শপথ ভঙ্গ করে জুলাই সনদকে অস্বীকার করছে।”
এ বিজয় গণতন্ত্রের, এ বিজয় বাংলাদেশের মানুষের: তারেক রহমান
এবারের নির্বাচনে অর্জিত বিজয় কোনো দলের একার নয়; এটি গণতন্ত্রের বিজয়, বাংলাদেশের বিজয় এবং দেশের গণতন্ত্রকামী মানুষের বিজয় বলে অভিহিত করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বিএনপিকে নির্বাচনে বিজয়ী করায় দেশের জনগণের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, 'সব বাধা ও প্রতিবন্ধকতা মোকাবিলা করে জনগণের প্রত্যক্ষ অংশগ্রহণের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের পথ সুগম হয়েছে।
দুই সাবেক উপদেষ্টার গ্রেপ্তারের দাবিতে জামায়াতের বিক্ষোভ
বিদায়ী অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শুক্রবার (৬ মার্চ) জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেট থেকে ঢাকা মহানগর জামায়াতে ইসলামীর উদ্যোগে এই বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মসজিদের আশপাশের সড়ক প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
৩০ আসনে শপথ স্থগিত রাখতে জামায়াতের আবেদন
নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ৩০টি সংসদীয় আসনে পুনরায় ভোট গণনার আবেদন করেছে জামায়াতে ইসলামী। শনিবার রাজধানীতে আয়োজিত এক ব্রিফিংয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, উল্লিখিত ৩০টি আসনে পুনর্গণনার আবেদন জানানো হয়েছে। এসব আসনের ফলাফল স্থগিত রাখতে দলটি আইনি প্রক্রিয়ায় যাবে। পাশাপাশি ওই আসনগুলোতে নবনির্বাচিতদের শপথ গ্রহণ স্থগিত রাখার আবেদনও করা হয়েছে।
যেকোনো মূল্যে শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে: তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–পরবর্তী সময়ে দেশে শান্তি ও শৃঙ্খলা অক্ষুণ্ন রাখাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি স্পষ্ট করে বলেন, যেকোনো মূল্যে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে হবে এবং সহিংসতা, প্রতিশোধ কিংবা উসকানিমূলক কোনো কর্মকাণ্ড কোনোভাবেই সহ্য করা হবে না।
বিএনপি সরকারের প্রথম মন্ত্রিসভা বৈঠকে তিন অগ্রাধিকার নির্ধারণ
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন মন্ত্রিসভার সদস্য ও উপদেষ্টাদের নিয়ে মন্ত্রিসভার প্রথম বৈঠক আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে নতুন সরকারের পক্ষ থেকে প্রাথমিকভাবে তিনটি অগ্রাধিকার নির্ধারণ করে সেগুলো বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়।
এনসিপি থেকে মন্ত্রিত্ব দেওয়ার গুঞ্জন, যা বলছেন দলের নেতারা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বিএনপির সম্ভাব্য মন্ত্রিসভা। ২৯৯টি আসনের মধ্যে ২০৯টিতে জয় পেয়ে এককভাবে সরকার গঠনের সুযোগ থাকলেও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ‘জাতীয় সরকার’ আদলে একটি সর্বজনীন মন্ত্রিসভা গঠনের বিষয়ে ভাবছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। বিশেষ করে বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের বিরুদ্ধে রাজপথে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া দলগুলোর মধ্য থেকে বিশ্বস্ত ও যোগ্য নেতাদের মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার আভাস মিলছে।
৪০ শতাংশ ভোট পেয়ে শক্তিশালী জাতীয় শক্তিতে আবির্ভূত হয়েছে জামায়াত জোট: জামায়াত আমির
বিএনপির প্রায় ৫৪ শতাংশ ভোটের বিপরীতে প্রায় ৪০ শতাংশ ভোট পেয়ে জামায়াত-নেতৃত্বাধীন জোট একটি শক্তিশালী জাতীয় শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে বলে মন্তব্য করেছেন ডা. শফিকুর রহমান। তিনি শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ কথা বলেন।
আল্লাহ আমাদের সঙ্গে আছেন: নাসীরুদ্দীন পাটওয়ারী
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে শাপলা কলি প্রতীক নিয়ে এনসিপি মনোনীত ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে ভোটের লড়াইয়ে নামেন নাসীরুদ্দিন পাটওয়ারী। একই আসনে বিএনপির প্রভাবশালী প্রার্থী ও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রতিদ্বন্দ্বিতা করায় নানা দিক থেকেই আলোচনায় আসেন তিনি। তবে শেষ পর্যন্ত ধানের শীষ প্রতীকে বিজয়ী হন বিএনপির এই হেভিওয়েট নেতা।
এনসিপিকে নিয়ে প্রথম বই ‘এনসিপির যাত্রা’র মোড়ক উন্মোচন
বইটির লেখক মাহাবুব আলম জানান, ‘এনসিপির যাত্রা’ গ্রন্থে দলটির রাজনৈতিক কর্মসূচি, সাংগঠনিক কার্যক্রম এবং বিভিন্ন রাজনৈতিক বক্তব্য সংকলিত হয়েছে। এর মাধ্যমে এনসিপির সূচনালগ্নের কার্যক্রম ও রাজনৈতিক অবস্থানের একটি সামগ্রিক চিত্র পাঠকের সামনে তুলে ধরা হয়েছে। তিনি বলেন, বইটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ সময়ের শাসনব্যবস্থার একটি সমালোচনামূলক বিশ্লেষণও অন্তর্ভুক্ত করা হয়েছে। এর মাধ্যমে এনসিপির সূচনালগ্নের কার্যক্রম ও রাজনৈতিক অবস্থানের একটি সামগ্রিক চিত্র পাঠকের সামনে তুলে ধরা হয়েছে।
গণমাধ্যমের স্বাধীনতা সুস্থ গণতন্ত্রের প্রথম শর্ত: ডা. শফিকুর রহমান
মেয়াদোত্তীর্ণ তিন সিটি করপোরেশন—ঢাকা উত্তর সিটি করপোরেশন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম শুরু করতে চায় বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ ইতোমধ্যে কমিশনের কাছে চিঠি পাঠিয়েছে। নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এই তিন সিটিতে ভোটগ্রহণ সম্পন্ন করার পর পর্যায়ক্রমে বাকি ৯ সিটি করপোরেশন, জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচন আয়োজন করা হবে।
ভোটে হারলেও সংসদে যেতে পারেন নাসীরুদ্দীন পাটওয়ারী!
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে আলোচিত প্রার্থীদের একজন ছিলেন ১১–দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ঢাকা–৮ আসনে বিএনপির হেভিওয়েট নেতা মির্জা আব্বাস–এর কাছে অল্প ভোটের ব্যবধানে পরাজিত হলেও জাতীয় সংসদের উচ্চকক্ষ বা সিনেটে তার যাওয়ার পথ উন্মুক্ত রয়েছে বলে দলীয় সূত্র জানিয়েছে।