রাজনীতি

শেখ হাসিনাকে ফেরত চাইবে বিএনপি : সালাহউদ্দিন

শেখ হাসিনাকে ফেরত চাইবে বিএনপি : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত আনার উদ্যোগ নেওয়া হবে। তার বিরুদ্ধে তদন্ত চলমান এবং আওয়ামী লীগের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায়, ভারত সরকারের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার প্রক্রিয়া শুরু করা হবে। এই কার্যক্রম পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সম্পূর্ণ আইনি পথেই সম্পন্ন হবে বলে তিনি জানান।

২৫ জুলাই, ২০২৬
দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি: আমীর খসরু

দেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে সবার সঙ্গে সম্পর্ক রাখতে চায় বিএনপি: আমীর খসরু

কোনো দেশকেন্দ্রিক পররাষ্ট্রনীতি গ্রহণ করা হবে না বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিএনপি কোনো নির্দিষ্ট দেশের সঙ্গে নয়, বরং দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সবার সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চায়। শুক্রবার রাজধানীর গুলশানে বিএনপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

২৫ জুলাই, ২০২৬
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে প্রশ্ন: চলছে নতুন রাজনৈতিক বিতর্ক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খোলা নিয়ে প্রশ্ন: চলছে নতুন রাজনৈতিক বিতর্ক

কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় দেশের বিভিন্ন এলাকায় বাংলাদেশ আওয়ামী লীগ-এর দলীয় কার্যালয় খোলা ও নেতাকর্মীদের উপস্থিতিকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। এসব উদ্যোগ দলীয় নির্দেশে, নাকি ব্যক্তিগত বা স্থানীয় সমঝোতার ফল—তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা প্রশ্ন উঠছে। ২০২৫ সালের মে মাসে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষণা করে।

২৫ জুলাই, ২০২৬
হাসিনা-খালেদার স্মৃতিবিজড়িত বাড়িতে উঠবেন শফিকুর রহমান?

হাসিনা-খালেদার স্মৃতিবিজড়িত বাড়িতে উঠবেন শফিকুর রহমান?

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও শফিকুর রহমানের জন্য রাজধানীর মিন্টো রোডের ২৯ নম্বর সরকারি বাড়ি বরাদ্দ দিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছিল। বর্তমানে সেটিকে বসবাসের উপযোগী করতে জোরেশোরে সংস্কার কাজ চলছে। তবে ওই বাড়িতে তিনি উঠবেন কি না, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তার দল বাংলাদেশ জামায়াতে ইসলামী।

২৫ জুলাই, ২০২৬
এনসিপির ভাই-বোনদের জন্য ফ্রি কোর্স অফার করলাম: মেঘনা আলম

এনসিপির ভাই-বোনদের জন্য ফ্রি কোর্স অফার করলাম: মেঘনা আলম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে কথা বলার পর ঢাকা-৮ আসনের গণ-অধিকার পরিষদের প্রার্থী মেঘনা আলম জানিয়েছেন, তার দলীয় ভাই-বোনদের জন্য তিনি ফ্রি কোর্সের সুযোগ প্রদান করেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) রাতে নিজের ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানান তিনি। মেঘনা আলম লেখেন, ‘একটু আগে পাটুয়ারি ভাই ফোন দিলেন, শীঘ্রই বাসায় আসবেন জানালেন। নির্বাচনের আগে আসার ইচ্ছা ছিল, তবে মিডিয়ার নেতিবাচক প্রভাবের ভয়ে তা সম্ভব হয়নি।

২৫ জুলাই, ২০২৬
আমির-নায়েবে আমিরের স্ত্রীসহ জামায়াত-এনসিপি থেকে সংরক্ষিত নারী আসনে আলোচনায় যারা

আমির-নায়েবে আমিরের স্ত্রীসহ জামায়াত-এনসিপি থেকে সংরক্ষিত নারী আসনে আলোচনায় যারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর এবার সংরক্ষিত নারী আসনের মনোনয়ন ঘিরে রাজনৈতিক দলের প্রস্তুতি জোরদার হচ্ছে। বিশেষ করে জামায়াত-এনসিপি জোটে ইতোমধ্যে সম্ভাব্য প্রার্থীদের তালিকা ও মনোনয়ন নীতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। জাতীয় নির্বাচনে এককভাবে ২০৯টি আসনে জয়ী বিএনপি আসন অনুপাতে ৫০টি সংরক্ষিত নারী আসনের মধ্যে ৩৫টি পাবেন। জোটগতভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১টি এবং যৌথভাবে ১৩টি আসন পেতে পারে।

২৫ জুলাই, ২০২৬
ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন লুৎফুজ্জামান বাবর, এ টি এম আজহার

ফাঁসির মঞ্চ থেকে সংসদে যাচ্ছেন লুৎফুজ্জামান বাবর, এ টি এম আজহার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় ধরনের চমক দেখিয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর এবং জামায়াতে ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। মৃত্যুদণ্ডের রায় মাথায় নিয়ে দীর্ঘ দেড় দশকের বেশি সময় কারাগারে থাকার পর খালাস পেয়েই তাঁরা দুজন সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেবে সংসদ, দলীয় সংযোগ গুরুত্বপূর্ণ: মির্জা ফখরুল

সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দেবে সংসদ, দলীয় সংযোগ গুরুত্বপূর্ণ: মির্জা ফখরুল

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর দেশের রাজনৈতিক আলোচনা এখন সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে ঘিরে। ইতোমধ্যে জনগণের ভোটে নির্বাচিত এমপি ও মন্ত্রীরা শপথ গ্রহণ করেছেন। বর্তমানে রাজনৈতিক দলগুলো তাদের নারী প্রার্থী বাছাই ও মনোনয়ন প্রক্রিয়ায় ব্যস্ত। বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, সংরক্ষিত ৫০টি নারী আসনের বেশিরভাগ আসন পাবে বিএনপি। তবে কোন প্রার্থীকে মনোনয়ন দেওয়া হবে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি।

২৫ জুলাই, ২০২৬
হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

হাসনাত কই, লীগ তো দোকান খোলা শুরু করছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

দেশের বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় আওয়ামী লীগের কার্যালয় পুনরায় খোলা এবং সংগঠনের কার্যক্রম দৃশ্যমান হওয়ার বিষয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। একই সঙ্গে ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানে হতাহতদের ঘটনায় দায়ীদের বিচার ও রাষ্ট্রীয় সংস্কার প্রক্রিয়ার অগ্রগতি সম্পর্কে স্পষ্ট ব্যাখ্যা চেয়েছেন তিনি।

২৫ জুলাই, ২০২৬
পঞ্চগড়-১ আসনে সারজিস আলমের ভরাডুবি: জোট-সমীকরণ, কৌশলগত ভুল নাকি সংগঠনের দুর্বলতা?

পঞ্চগড়-১ আসনে সারজিস আলমের ভরাডুবি: জোট-সমীকরণ, কৌশলগত ভুল নাকি সংগঠনের দুর্বলতা?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসনে আলোচিত প্রার্থী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা সারজিস আলমের অপ্রত্যাশিত পরাজয় এখন জেলার রাজনৈতিক অঙ্গনে টক অব দ্য টাউন। নির্বাচনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী ব্যারিস্টার নওশাদ জমির পেয়েছেন ১ লাখ ৭৬ হাজার ১৬৯ ভোট। বিপরীতে সারজিস আলমের ঝুলিতে এসেছে ১ লাখ ৬৮ হাজার ৪৯ ভোট। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোটের ফলাফলে সবচেয়ে বড় প্রভাব ফেলেছে জোট-সমীকরণ ও নির্বাচনী কৌশল।

২৫ জুলাই, ২০২৬
দায়িত্বশীল বিরোধী দল হওয়ার ঘোষণা ডা. শফিকুর রহমানের

দায়িত্বশীল বিরোধী দল হওয়ার ঘোষণা ডা. শফিকুর রহমানের

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদে গঠনমূলক ভূমিকা রাখার ঘোষণা দিয়েছেন ডা. শফিকুর রহমান। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন তিনি। পোস্টে ডা. শফিকুর রহমানের নির্বাচনকালীন সময়ে দলের নেতাকর্মী, স্বেচ্ছাসেবক ও সমর্থকদের অক্লান্ত পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা জানান। তিনি বলেন, 'অনেকেই সময়, শ্রম ও বিশ্বাস উৎসর্গ করেছেন; কেউ কেউ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন।

২৫ জুলাই, ২০২৬
রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম

রাষ্ট্রের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করছে সরকার: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, বাংলাদেশ ব্যাংক ও দুর্নীতি দমন কমিশনসহ গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সরকার দলীয়করণ করা হচ্ছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিদেশি কূটনীতিকদের সম্মানে আয়োজিত এক ইফতার মাহফিলে নাহিদ ইসলাম এই অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘‘বাংলাদেশ ব্যাংক এবং দুদকের মতো বড় বড় প্রতিষ্ঠানকে সুকৌশলে দলীয়করণ করা হচ্ছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অশনিসংকেত।’’

২৫ জুলাই, ২০২৬

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী