দায়িত্বশীল বিরোধী দল হওয়ার ঘোষণা ডা. শফিকুর রহমানের

A
Admin
২৫ জুলাই, ২০২৬ ১৬:৩৭:২৯
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল মেনে নিয়ে দায়িত্বশীল বিরোধী দল হিসেবে সংসদে গঠনমূলক ভূমিকা রাখার ঘোষণা দিয়েছেন ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১টা ৪৪ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন তিনি।

পোস্টে ডা. শফিকুর রহমানের নির্বাচনকালীন সময়ে দলের নেতাকর্মী, স্বেচ্ছাসেবক ও সমর্থকদের অক্লান্ত পরিশ্রমের জন্য কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, 'অনেকেই সময়, শ্রম ও বিশ্বাস উৎসর্গ করেছেন; কেউ কেউ গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গিয়ে ভয়ভীতি ও হয়রানির শিকার হয়েছেন। তাদের এই সাহসিকতা গণতন্ত্রকে আরও শক্তিশালী করেছে।'

নির্বাচনের ফলাফল নিয়ে হতাশ না হওয়ার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, এবারের নির্বাচনে দলটি ৭৭টি আসন পেয়েছে, যা সংসদে তাদের উপস্থিতি প্রায় চারগুণ বৃদ্ধি করেছে। এর মাধ্যমে আধুনিক বাংলাদেশের রাজনীতিতে জামায়াত একটি শক্তিশালী বিরোধী দলে পরিণত হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “এটা কোনো ধাক্কা নয়, এটি একটি ভিত্তি।”

রাজনীতির গতিপ্রকৃতি পরিবর্তনশীল—এ কথা তুলে ধরে তিনি উদাহরণ দেন যে, ২০০৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৩০ আসনে নেমে এলেও দীর্ঘ সময় পর আবার সরকার গঠনের পথে এগিয়েছে। গণতান্ত্রিক রাজনীতি একটি দীর্ঘ পথ বলেও মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, নেতৃত্বের প্রকৃত পরীক্ষা কেবল নির্বাচনী প্রচারণায় নয়, বরং জনগণের রায়কে কীভাবে গ্রহণ করা হয় তার ওপর নির্ভর করে। তিনি জানান, জামায়াতের আন্দোলন কখনোই একটি নির্বাচনকেন্দ্রিক ছিল না; বরং গণতান্ত্রিক সংস্কৃতি শক্তিশালী করা, নাগরিক অধিকার রক্ষা এবং ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র গড়াই তাদের মূল লক্ষ্য।

সংসদে নীতিবান, দায়িত্বশীল ও শান্তিপূর্ণ বিরোধী দল হিসেবে ভূমিকা পালনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি বলেন, সরকারকে জবাবদিহির মধ্যে রেখে জাতীয় অগ্রগতিতে গঠনমূলক অবদান রাখবে দলটি। নীতিনিষ্ঠ ও শান্তিপূর্ণ রাজনীতির প্রতি তাদের অঙ্গীকার অটুট থাকবে বলেও উল্লেখ করেন জামায়াত আমির।

মন্তব্য (0)

মন্তব্য করুন

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্য করুন!

বিজ্ঞাপনের জন্য খালি স্পেস

শিরোনাম:
সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী সদ্য. দূরপাল্লায় ২০ পয়সা ও শহরে ১৮ পয়সা কি.মি বাসভাড়া বাড়ানোর প্রস্তাব সদ্য. গাজী নজরুলের ৪ দিন ও স্ত্রীর ১ দিনের রিমান্ড মঞ্জুর সদ্য. বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম সদ্য. দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে বাসভাড়া ৫০ টাকা বাড়ানোর সিদ্ধান্ত সদ্য. বিআরটিএতে বাস ভাড়া বাড়ানোর মিটিং চলছে সদ্য. স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বিদায়ী চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ সদ্য. দুবাইয়ে শেখ আহমেদ বিন রশিদ আল মাকতুম আর নেই, ১০ দিনের রাষ্ট্রীয় শোক সদ্য. যুবলীগ হিসেবে আটক, বিজেপি পরিচয়ে মুক্তি সদ্য. ইতালির রোম বিমানবন্দরে মিন্টু-টুকুকে বিএনপি শাখার উষ্ণ অভ্যর্থনা সদ্য. জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করলেন প্রধানমন্ত্রী