রাজনীতি
বিপুল ব্যবধানে পরাজিত হলেন তাহেরী
হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আলোচিত ইসলামিক বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরী পরাজিত হয়েছেন। ইসলামি ঐক্য ফ্রন্টের প্রার্থী হিসেবে মোমবাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও শেষ পর্যন্ত তিনি বড় ব্যবধানে পরাজিত হয়েছেন। বেসরকারিভাবে এ আসনে নির্বাচিত হয়েছেন বিএনপির প্রার্থী ও জেলা বিএনপির সাবেক সভাপতি, শিল্পপতি এসএম ফয়সল। ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ১ লাখ ৮৮ হাজার ৭২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তাহেরী পেয়েছেন ৮৪ হাজার ৩২৩ ভোট।
সাবেক এমপিসহ ৩ আ.লীগ নেতার জামিন
গ্রেপ্তারের দীর্ঘ প্রায় নয় মাস পর রাজনৈতিক মামলায় জামিন পেয়েছেন বরিশাল সদর আসনের সাবেক সংসদ সদস্য জেবুন্নেছা আফরোজ। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠন বরিশাল মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিনসহ আরও দুজনকে জামিন দিয়েছেন আদালত।
বিপুল ভোটে ব্যারিস্টার ফুয়াদের পরাজয়
বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ও ১১ দলীয় জোটের প্রার্থী ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। বেসরকারি ফলাফলে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী অ্যাডভোকেট জয়নাল আবেদীনের কাছে প্রায় ২১ হাজার ভোটে হেরে যান তিনি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিবাগত রাতে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আসমা উল হুসনা এ ফলাফল ঘোষণা করেন।
চট্টগ্রাম-১ আসনে জিতেছেন ধানের শীষের নুরুল আমিন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে বেসরকারি ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন বিপুল ভোটে জয়ী হয়েছেন। এ আসনে ১০৬ কেন্দ্রের ফলাফলে ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৭ হাজার ৬৪৫ ভোট পেয়েছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অ্যাড. ছাইফুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকের পেয়েছেন ৮১ হাজার ২২৭ ভোট।
শরীয়তপুরের তিন আসনেই বিএনপি প্রার্থীর জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুরের তিনটি সংসদীয় আসনেই বিএনপি মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দিনগত মধ্যরাতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা শেষে তাদের বিজয়ী ঘোষণা করেন জেলা রিটার্নি কর্মকর্তা ও জেলা প্রশাসক তাহসিনা বেগম। জেলা রিটার্নি কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শরীয়তপুর জেলার তিনটি আসন থেকে ১০ টি রাজনৈতিক দলের দলীয় প্রতীক নিয়ে ১৭ জন নির্বাচনে অংশগ্রহণ করে। এছাড়া স্বতন্ত্র প্রার্থী অংশ নেয় ৪ জন।
নির্বাচনের পর মগবাজারে নিস্তব্ধতা, নেতাকর্মীশুন্য জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়
নির্বাচনের দিন যেখানে ছিল নেতাকর্মীদের সরগরম উপস্থিতি, ভোটের পরদিন সেখানে নেমেছে অস্বাভাবিক নীরবতা। রাজধানীর মগবাজারে অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে গিয়ে এমনই চিত্র দেখা গেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন চলাকালীন সময় থেকে গভীর রাত পর্যন্ত দলটির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি ছিল কার্যালয় ঘিরে। ভোটগ্রহণ শেষ হওয়ার পরও মধ্যরাত পর্যন্ত সেখানে অবস্থান করছিলেন তারা।
বিজয়ী নাছির চৌধুরীকে মিষ্টিমুখ করালেন জামায়াতের শিশির মনির
সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে নির্বাচনী ফল ঘোষণার পর বিরল রাজনৈতিক সৌজন্যের দৃষ্টান্ত স্থাপন করেছেন পরাজিত প্রার্থী মোহাম্মদ শিশির মনির। ফল প্রকাশের পরদিন শুক্রবার সকালে তিনি বিজয়ী প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীর বাসায় গিয়ে ফুলেল শুভেচ্ছা জানান এবং মিষ্টিমুখ করিয়ে অভিনন্দন জানান। বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী নাছির উদ্দিন চৌধুরী পেয়েছেন ৯৯ হাজার ৫২২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মোহাম্মদ শিশির মনির পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট। এ আসনে মোট ৫৪ দশমিক ৭৩ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
তারেক রহমানকে নরেন্দ্র মোদির ফোন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শুক্রবার বিকালে ফোন করেন নরেন্দ্র মোদি। বিএনপির যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
জামায়াত আমিরের সঙ্গে ভারতের পররাষ্ট্র সচিবের সাক্ষাৎ
পোস্টে জানানো হয়, শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তিনি ডা. শফিকুর রহমানকে নতুন দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান এবং ভারতের পক্ষ থেকে বাংলাদেশের প্রতি অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। পাশাপাশি দুই দেশের সম্পর্কের জনগণকেন্দ্রিক চরিত্রের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
২৪ ঘণ্টার মধ্যে নূরাকে ধরতে হবে: হাসনাত আবদুল্লাহ
নরসিংদীতে কিশোরীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মূল অভিযুক্ত নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে দেওয়া এক পোস্টে এ দাবি জানান তিনি। হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যায় স্থানীয় বিএনপি নেতাও জড়িত।
বিদ্রোহীদের কারণে ২১টি আসন হারাল বিএনপি, সুবিধা পেল জামায়াত
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে দলের বিদ্রোহী প্রার্থীরা। শুরু থেকেই ৭৮টি আসনে ধানের শীষ প্রতীকের বিপরীতে লড়াই করার সিদ্ধান্ত নিয়েছিলেন কিছু নেতা। দলীয় সমঝোতার চেষ্টা ব্যর্থ হওয়ায় বিএনপি তাদের প্রত্যেককে বহিষ্কার করেছে। এর পাশাপাশি অনেক নেতাকর্মীও বহিষ্কার বা স্থগিত হয়েছেন এবং কিছু সাংগঠনিক কমিটি কার্যক্রমে অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়েছে। নির্বাচনের ফলাফলে দেখা গেছে, বিএনপির বিদ্রোহী প্রার্থীর মধ্যে মাত্র সাতজন জয়ী হয়েছেন। চট্টগ্রাম বিভাগে তিনজন, ঢাকা বিভাগে দুইজন এবং রংপুর ও ময়মনসিংহে একজন করে বিজয়ী হয়েছেন।
সরকার গঠন কবে, যা জানালেন মির্জা ফখরুল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় নিশ্চিত করে সরকার গঠনের পথে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দেশজুড়ে বিভিন্ন আসনের বেসরকারি ফলাফলে দলটির প্রার্থীরা ২১২টি আসনে জয় নিশ্চিত করেছেনসবকিছু স্বাভাবিক থাকলে আগামী রোববার, ১৫ ফেব্রুয়ারি সরকার গঠন হতে পারে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।