রাজনীতি
পুলিশ হত্যার বিচারের আগে জুলাই অভ্যুত্থানে নিহতদের বিচার নিশ্চিত করতে হবে: নাহিদ ইসলাম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানে পুলিশের হত্যাকাণ্ড তদন্তের কথা শোনা যাচ্ছে। তবে এই বিচার নিশ্চিত করতে হলে আগে গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের বিচার নিশ্চিত করা জরুরি। তিনি বলেন, ওই সময় সংঘটিত অপরাধে পুরো পুলিশ বাহিনী দায়ী ছিল, কিন্তু এনসিপি কখনো পুরো বাহিনীকে কাঠগড়ায় দাঁড় করানোর কথা বলেনি—শুধু অভিযুক্তদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে।
গণভোটের রায়কে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে: নাহিদ ইসলাম
এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম মন্তব্য করেছেন, “গণভোটের বৈধতাকে আদালতে নিয়ে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে। আমরা তা মেনে নেব না। যদি জনগণের রায়কে আদালতে নেওয়া হয়, আমাদেরও রাজপথে যেতে হবে। আমরা ‘জুলাইয়ের মতো স্লোগান’ দিতে চাই না—হাইকোর্ট না রাজপথ—এই স্লোগান দিতে আমাদের বাধ্য করবেন না।”
নরসিংদী-২: জামায়াত প্রার্থীর বিরুদ্ধে ‘গাদ্দারি’র অভিযোগ সারোয়ার তুষারের
নরসিংদী-২ (পলাশ) আসনের নির্বাচনে জোটের বিরুদ্ধে ‘গাদ্দারি’র অভিযোগ তুলেছেন এগারো দলীয় জোটের শরিক এনসিপি প্রার্থী সারোয়ার তুষার। তিনি দাবি করেছেন, জোটের ভোট বিভক্ত হওয়ায় বিএনপির প্রার্থী ৬ হাজার ৪৫৮ ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন। নিজের ফেসবুক পোস্টে সারোয়ার তুষার অভিযোগ করেন, জোটের শরিক জামায়াতে ইসলামীর প্রার্থী নির্বাচনে স্বতন্ত্রভাবে প্রতিদ্বন্দ্বিতা করায় জোটের ভোটে ভাঙন দেখা দেয়।
পঞ্চগড়-১ আসনে হারলেন সারজিস আলম
পঞ্চগড়-১ (তেঁতুলিয়া, পঞ্চগড় সদর ও অটোয়ারী) আসনে বিএনপি প্রার্থী নওশাদ জমির বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি ধানের শীষ প্রতীকে মোট ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক ও ১১ দলীয় জোট মনোনীত প্রার্থী সারজিস আলম শাপলা কলি প্রতীকে পেয়েছেন ১ লাখ ৬৬ হাজার ১২৬ ভোট। দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৮ হাজার ৩০৪।
ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে জয়ী মির্জা আব্বাস
ঢাকা-৮ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দলটির মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। বেসরকারিভাবে ঘোষিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়। তিনি মোট ভোট পেয়েছেন ৫৭ হাজার ৯২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৫১ হাজার ৩৯৬ ভোট। ফলে ৫ হাজার ৬৯৬ ভোটের ব্যবধানে জয় পান বিএনপির এ প্রার্থী।
কক্সবাজার-১: বিএনপির সালাহউদ্দিন আহমদের জয়
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বেসরকারি ফলাফলে বিএনপির প্রার্থী সালাহউদ্দিন আহমদ বিজয়ী হয়েছেন। তিনি নির্বাচনে ২ লাখ ১৯ হাজার ৭৫৮ ভোট অর্জন করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী, জামায়াতে ইসলামীর প্রার্থী আবদুল্লাহ আল ফারুক, পান ১ লাখ ২৫ হাজার ৩১১ ভোট। পেকুয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুব আলম ৪৭টি কেন্দ্রের এবং চকরিয়া উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তা ১৩০টি কেন্দ্রের চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।
ঢাকা-১৩: জয়ী বিএনপির ববি হাজ্জাজ
ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর-শ্যামলী) আসনে বেসরকারি ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। ১৩৮টি ভোটকেন্দ্রের প্রাথমিক ফলাফলের ভিত্তিতে ধানের শীষ প্রতীকের ববি হাজ্জাজ পেয়েছেন ৯০,৬০১ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী, রিক্সা প্রতীকের মোজলিসের প্রার্থী মামুনুল হক পেয়েছেন ৮৬,৮৮৯ ভোট। এর ফলে ববি হাজ্জাজ তিন হাজারেরও বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন।
বেসরকারি ফলে সাড়ে ৩৭ হাজার ভোটের ব্যবধানে রুমিন ফারহানার জয়
ব্রাহ্মণবাড়িয়া–২ (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর আংশিক) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা হাঁস প্রতীকে বড় ব্যবধানে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩৭ হাজার ৫৬৮ ভোট বেশি পেয়েছেন।
বিজয় মিছিল করবে না বিএনপি
দীর্ঘ দেড় দশক পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেড় শতাধিক আসনে বিজয়ী হয়ে সরকার গঠন নিশ্চিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) । এই নিরঙ্কুশ বিজয় অর্জন করলে কোনো বিজয় মিছিল করার নির্দেশ দিয়েছেন দলটির চেয়ারম্যান ও সম্ভাব্য প্রধানমন্ত্রী তারেক রহমান।
নতুন মন্ত্রিসভায় জায়গা পেলেন না বিএনপির একাধিক হেভিওয়েট নেতা
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে ২৫ জন মন্ত্রী ও ২৪ জন প্রতিমন্ত্রীর সমন্বয়ে গঠিত হয়েছে নতুন মন্ত্রিপরিষদ। এই মন্ত্রিসভায় প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হওয়া একাধিক নেতা স্থান পেলেও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বেশ কয়েকজন প্রভাবশালী ও জ্যেষ্ঠ নেতা মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হননি।
ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরের জয়
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে ২০ হাজার ৭২৫ ভোটের ব্যবধানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জয়ী হয়েছেন।জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য জাহিদুর রহমান জানিয়েছেন, দাঁড়িপাল্লা প্রতীকে ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮২ হাজার ৬৪৫ ভোট।
ফল ঘোষণায় অনিয়মের অভিযোগে ইসিতে জামায়াত, ‘প্রয়োজনে কঠোর কর্মসূচি’
ফেনীর সোনাগাজীতে একটি কেন্দ্রে জয়লাভের পর জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি রাতের দিকে উপজেলার চর দরবেশ ইউনিয়নের পাইকপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।